Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
অতিথিকে মিষ্টিমুখ করান কমলালেবুর বরফি দিয়ে, রইল রেসিপি
শীতকালে কমলালেবু দিয়ে আমরা অনেকেই জ্যাম, জেলি, পায়েশ বানিয়ে থাকি। তবে বরফি চেখে বানিয়েছেন কি কখনও? খুব সহজে বাড়িতেই তৈরি করতে পারেন এই মিষ্টি। কী ভাবে বানাবেন? দেখে নিন রেসিপি।
উপকরণ
২টো কমলালেবু, একটা গোটা নারকেল, এক কাপ চিনি, এক চিমটে ফুড কালার, ২ কাপ খোয়া ক্ষীর, রুপোলি তবক, বাটার পেপার, সামান্য ঘি।

প্রণালী
নারকেল কুরে নিন। তারপর এই কোরা নারকেল কম আঁচে শুকনো কড়াইতে ৫-৭ মিনিট ভেজে নিন। ক্রমাগত নাড়াচাড়া করবেন। এতে নারকেলের জলজলে ভাব একদম চলে যাবে। একেবারে শুকনো হয়ে যাবে।
কমলালেবুর খোসা ছাড়িয়ে কোয়াগুলো বার করে নিন। কোয়ার গায়ে লেগে থাকা সাদা আঁশও ছাড়িয়ে নেবেন। কোয়াগুলো থেকে বীজ বার করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিন। একটি ননস্টিক কড়াইতে কমলালেবুর এই কোয়াগুলো দিয়ে নাড়তে থাকুন। ফুটতে শুরু করলে এর মধ্যে চিনি দিয়ে দিন। আঁচ একেবারে ঢিমে রাখুন।
কমলার সঙ্গে চিনি একেবারে মিশে গেলে দিয়ে দিন এক চিমটে ফুড কালার। চাইলে রং না-ও দিতে পারেন। কয়েক মিনিট নাড়াচাড়া করে এতে দিয়ে দিন নারকেল কোরা। ক্রমাগত নাড়াচাড়া করতে হবে। নারকেল কমলার সঙ্গে একেবারে মিশে গেলে এর মধ্যে দিয়ে দিন খোয়া ক্ষীর। সমানে নাড়তে থাকুন। মিনিট ছয়েক রান্না করে আঁচ নিভিয়ে দিন।
একটা ট্রে তে বাটার পেপার লাগিয়ে তার উপর একটু ঘি ব্রাশ করে দিন। তার পর এতে ঢেলে দিন কমলালেবুর মণ্ড। সমান ভাবে ছড়িয়ে দিন পেপারের উপর। উপর থেকে সাজিয়ে দিন রুপোলি তবক। কমলালেবুর মিশ্রণ গরম থাকা অবস্থাতেই এটা করুন। কারণ ঠান্ডা হয়ে গেলে জমে যাবে, তখন ভালো ভাবে সেট করা যাবে না। সাজানো হয়ে গেলে ৫-৬ ঘণ্টা ঢাকা দিয়ে একপাশে রেখে দিন। তারপর বরফির মতো কেটে পরিবেশন করুন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications