Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
রেঁস্তোরায় আর যেতে হবে না, এবার থেকে বাড়িতেই বানিয়ে ফেলুন আপনার প্রিয় পিৎজা
বাঙালির রান্নাঘরে আপনি সব পাবেন। বিভিন্ন রেঁস্তোরার পদ থেকে বিভিন্ন বিদেশী পদ। তেমনই একটি খাবার হল পিৎজা। পিৎজা একটি ইতালিয়ান পদ। তবে বর্তমানে বাচ্চা থেকে বয়স্ক সকলেরই মন কেড়ে নিয়েছে পিৎজা। রাতের ডিনার হোক বা সন্ধ্যের স্ন্যাক্স পিৎজা হলে একেবারে জমে যায়। আর তা যদি হয় চিকেন পিৎজা তাহলে তো আর কোন কথাই হবে না।
কিন্তু সকলের পছন্দের তালিকায় থাকা এই পিৎজা খেতে গেলে যেতে হয় ভালো কোনও একটি রেঁস্তোরায়। যা সব সময় সকলের জন্য সম্ভব হয়ে ওঠে না। আবার সব সময় অর্ডার দিয়েও পিৎজা খাওয়া সম্ভব নয়। তাই বলে কি পিৎজা খাবেন না? নিশ্চয়ই খাবেন। আজ চলুন দেখে নেওয়া যাক বাড়িতেই কীভাবে আপনি সুস্বাদু পিৎজা বানিয়ে সকলের মন জয় করতে পারবেন।

কী কী লাগবে-
- ময়দা- ২৫০ গ্রাম
- বোনলেস চিকেন ছোট ছোট পিস্- ৩০০ গ্রাম
- পেঁয়াজ- ১ টি
- ক্যাপসিকাম- ১ টো মাঝারি
- টমেটো- ১ টি বড়ো
- বেকিং সোডা- ১/৩ চা চামচ
- বেকিং পাউডার- ১/৩ চা চামচ
- টক দই- ১০০ গ্রাম
- হলুদ গুঁড়ো- ১/৪ চা চামচ
- লঙ্কা গুঁড়ো- ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
- জিরে গুঁড়ো- ১/২ চা চামচ জিরা গুঁড়ো
- গোলমরিচ গুঁড়ো- ১/২ চা চামচ
- চিলিফ্লেক্স- ১ চা চামচ
- পিৎজা সস- ১ টেবিল চামচ
- চিজ- পরিমান মতো
- সাদা তেল- ১০০ গ্রাম
- চিনি- ২ চা চামচ
- নুন- পরিমান মতো
রান্না করতে ভালো লাছে না? মাত্র ২০ মিনিটেই বানিয়ে ফেলুন চিকেনের এই সুস্বাদ পদ
কীভাবে বানাবেন-
- প্রথমে একটি পাত্রে টক দই, নুন, চিনি, বেকিং পাউডার ও বেকিং সোডা নিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর মিশ্রণটির সঙ্গে ময়দা দিয়ে ভালো করে নরম করে মেখে একটি ডো তৈরি করে নিন।
- ময়দার ডো তৈরি হয়ে গেলে ওপরে সাদা তেল মাখিয়ে একটি ভেজা কাপড় দিয়ে জড়িয়ে ৩০ মিনিট রেখে দিন।
- তারপর আঁচে কড়াই বসিয়ে তেল দিন। তেল গরম হলে তাতে দিয়ে দিন চিকেনের টুকরো। এবার ভালো করে নাড়তে থাকুন।
- এতে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো ও পরিমান মতো নুন দিয়ে নাড়তে থাকুন। এবার চিলিফ্লেক্স দিয়ে নাড়ুন। ৫ মিনিট পর আঁচ থেকে নামিয়ে নিন।
- অন্যদিকে ময়দার ডো থেকে বেশ বড়ো বড়ো করে লেচি কেটে নিন। তারপর লেচিগুলো গোল করে ময়দার সাহায্যে রুটির মতো বেলে পিৎজার বেসটি তৈরি করে নিন।
- এবার একটি ননস্টিক প্যান আঁচে বসিয়ে সাদা তেল মাখিয়ে গরম করুন। এবার পিৎজার বেসটি প্যানের ওপর দিয়ে দিন।
- পিৎজার বেসটির চারপাশে একটু করে মুড়ে দিয়ে কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিন। যেই পিৎজা হালকা হালকা ফুলতে শুরু করবে, উল্টে দিয়ে তেল লাগিয়ে কিছুক্ষন রাখুন।
- এবার এর ওপর পিৎজা সস লাগান। তারপর চিকেনের পিসগুলো দিন। সঙ্গেই দিয়ে দিন চিজ। তারপর একে একে ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি ও পেঁয়াজ কুচি দিন।
- সব দেওয়া হয়ে গেলে একটি ঢাকা দিয়ে রাখুন। ১০ মিনিট রেখে দিন। এরপর আঁচ থেকে নামিয়ে নিন
- রেডি আপনার সুস্বাদু চিকেন পিৎজা। এবার পরিবেশনের পালা। উপর থেকে চিলি ফ্লেস্ক ছড়িয়ে পরিবেশন করুন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications