Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
বর্ষায় সাধারণ স্যান্ডউইচ আর নয়, এবার বানিয়ে নিন তন্দুরি মেয়ো এগ স্যান্ডউইচ, স্বাদ লাজাবাব!
Recipes
oi-Boldsky Desk
Posted By: Bhagysree Sarkar
বর্ষার দিনে সন্ধ্যের স্ন্যাকস হোক বা সকালের টিফিন, একটু মুচমুচে খাবার কে না পছন্দ করেন। এইরকম একটি রেসিপি আজ আপনাদের সামনে তুলে ধরা হবে। তন্দুরি মেয়োনিজ এগ স্যান্ডউইচ, বর্ষায় এই পদ হলে একদম জমে যাবে আর কি।
ছোট থেকে বড় সকলেই স্যান্ডউইচ খেতে পছন্দ করেন। খুব সহজেই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এই দুর্দান্ত খাবারটি বানিয়ে ফেলা যাক। তবে চিন্তা করবেন না, এতে থাকা উপাদানগুলি এই স্যান্ডউইচকে প্রোটিন সমৃদ্ধও করে তোলে।

কী কী লাগবে-
- পাউরুটি- ৮ পিস
- সেদ্ধ ডিম- ৪ টে
- পেঁয়াজ কুচি- ১ টা
- লঙ্কা কুচি- ২ টো
- গোলমরিচ গুঁড়ো- ১ চা চামচ
- নুন- পরিমান মত
- চিলি ফ্লেক্স- ১ চা চামচ
- তন্দুরি মেয়োনিজ- ৩ টেবিল চামচ
- মাখন- ৩ টেবিল চামচ
- সাদা তেল- ২ টেবিল চামচ
বর্ষার সন্ধ্যায় মুচমুচে ব্রেড পকোড়া বাড়িতেই বানান, রইল রেসিপি
কীভাবে বানাবেন-
- প্রথম একটি পাত্রে,সেদ্ধ ডিম গ্রেট করে নিন।
- এবার এর মধ্যে,পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচ গুঁড়ো, নুন, চিলি ফ্লেকস, তন্দুরি মেয়োনিজ দিয়ে ভাল করে মেখে নিতে হবে।
- মাখানো হলে পাউরুটির একটা স্লাইসে মাখন লাগিয়ে ডিমের মিশ্রণ লাগিয়ে নিন।
- এরপর মিশ্রণ লাগানো পাউরুটির উপর মাখন লাগানো পাউরুটি রেখে হাত দিয়ে একটু চেপে দিতে হবে। এক্ষেত্রে হালকা হাতে করবেন, নাহলে খাবার নষ্ট হতে পারে।
- এক এক করা সবগুলি স্লাইস রেডি হয়ে গেলে, একটি তাওয়া গরম করে তাতে অল্প মাখন দিয়ে বানানো স্যান্ডউইচ রেখে দুই পিঠ ভেজে নিন।
- একটু ক্রিপসি হলে নামিয়ে ত্রিকোণ আকারে কেটে গরম গরম পরিবেশন করুন। বর্ষায় এই সুস্বাদু খাবার খেয়ে সকলের ভালোবাসা নিয়ে নিন।
Comments
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
[ of 5 - Users]
English summary
No more ordinary sandwich in Monsoon, now make tandoori mayo egg sandwich, taste delicious!
Story first published: Friday, July 19, 2024, 19:47 [IST]
Other articles published on Jul 19, 2024



Click it and Unblock the Notifications