Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
বর্ষার সন্ধ্যায় মুচমুচে ব্রেড পকোড়া বাড়িতেই বানান, রইল রেসিপি
বর্ষার সন্ধ্যায় একটু মুচমুচে খাবার না খেলে আপনার বাঙালি হওয়াই বৃথা। বেশিরভাগ বাঙালি বাড়িতেই সন্ধ্যায় মুচমুচে আলুর চপ, সিঙ্গারা, বেগুনী নিয়ে এক থালা মুড়ি খেতে ভীষণ পছন্দ করেন। তবে এখন আবার সেই তালিকায় যোগ হয়েছে ব্রেড পাকোড়া। এটি বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে এই বৃষ্টির সন্ধ্যায়।
ব্রেড পকোড়া একটি মশলাযুক্ত আলু স্টাফিং দিয়ে বানানো হয়। এগুলি উত্তর ভারতীয় রাস্তার খাবার হিসাবে জনপ্রিয়। তবে বৃষ্টিতে যদি এটি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয়, চলুন তাহলে আজকের বৃষ্টির স্পেশাল রেসেপি থাকুন এই জনপ্রিয় স্টিট ফুডটির রেসেপি-

ছবি সৌজন্য- pexels
কী কী লাগবে-
- আলু- ৪টি ( সিদ্ধ করে রাখা)
- পাউরুটি- ৮ থেকে ১০ টুকরো
- কাঁচামরিচ কুঁচি- ১ টেবিল চামচ
- গোলমরিচ গুঁড়ো- ১ টেবিল চামচ
- জিরে গুঁড়ো- ১ চা চামচ
- ধনে পাতা কুঁচি- হাফ কাপ
- টমেটো কুঁচি- ২ টেবিল চামচ
- ডিম- ২টি
- নুন- স্বাদমতো
- তেল- ভাজার জন্যে পরিমাণমতো
কীভাবে বানাবেন-
প্রথমে একটি গোল বাটিতে প্রথমেই সিদ্ধ আলুগুলিকে একসাথে নিয়ে ভালোমতো মাখিয়ে নিন।
এবার আলুর মধ্যে একে একে কাঁচামরিচ কুঁচি, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ক্যাপসিকাম কুঁচি, ধনে পাতা কুঁচি, টমেটো ও স্বাদমতো নুন দিয়ে ভালো ভাবে মাখিয়ে নিতে হবে।
এ পর্যায়ে পাউরুটির টুকরোগুলি নিয়ে পাউরুটির চারপাশের সাইডগুলি কেটে নিতে হবে। এরপর বেলন দিয়ে রুটিগুলিকে আলতো করে বেলে নিতে হবে।
বেলা হলে রুটিগুলির উপর একপাশ থেকে আলুর মিশ্রণ দিয়ে ভাঁজ করে মুখ বন্ধ করে নিতে হবে। অর্থাৎ প্যাটিসের আকারে বানিয়ে নিতে হবে।
এবার অন্য একটি পাত্রে ডিমগুলি ভালোভাবে ফেটে নিন। এতে সামান্য নুন এবং গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিন।
অন্য একটি পাত্রে ব্রেড ক্রাম্বস নিন। একে একে ডিমের মধ্যে মাখিয়ে ব্রেড ক্রাম্বসে মাখিয়ে নিন।
পাউরুটি প্যাটিসের মতো করে বানিয়ে ব্রেড ক্রাম্বস মাখানো হলে তা ভেজে নিন। প্রথমে অল্প আঁচে ভেজে, তারপর ধীরে ধীরে আঁচ বাড়িয়ে দিতে হবে।
এইভাবে কমপক্ষে ৮ মিনিট উল্টিয়ে পাল্টিয়ে ভাজার পর হালকা বাদামী রং হয়ে আসলে তুলে নিন।
রেডি দারুন মজাদার এবং মুচমুচে পকোড়া। যারা বিভিন্ন ধরণের সবজি খেতে ভালোবাসেন, তারা আলুর মিশ্রণে অন্যান্য সবজি ব্যবহার করেও ভিতরের পুর তৈরি করতে পারেন। এটি খেতে যেমন সুস্বাদু, তেমনি পুষ্টি গুনেও সমৃদ্ধ।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications