Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
Nargisi Kofta Recipe: মাংসের কিমা দিয়ে রান্না করুন ডিমের নার্গিস কোফতা, দেখুন রেসিপি
ডিম পছন্দ করেন না, এমন মানুষ হাতে গোনা। ব্রেকফাস্ট থেকে ডিনার, সবসময়ই সুপারহিট ডিম। কম দামে যথেষ্ট পুষ্টি, সঙ্গে অতুলনীয় স্বাদ, দুইয়ে মিলে ডিমের জনপ্রিয়তা একেবারে তুঙ্গে। তাছাড়া, চটজলদি পেট ভরা খাবার বানাতে ডিমের উপর আস্থা রাখতে হয় কম-বেশি সকলকেই। তবে ডিম মানেই সেই চেনা পরিচিত পোচ, অমলেট অথবা ঝোল নয়। এবার ডিম দিয়ে বানিয়ে ফেলুন একেবারে অন্য স্বাদের খাবার নার্গিস কোফতা। কী ভাবে বানাবেন এই পদটি? আসুন জেনে নেওয়া যাক এর রেসিপি।

নার্গিস কোফতা তৈরির উপকরণ
৪-৫টি সেদ্ধ ডিম
মাংসের কিমা
ফেটানো ডিম
পাউরুটি (দুধের মধ্যে ভিজিয়ে রাখতে হবে)
রসুন ও আদা বাটা
পেয়াঁজ বাটা
পেঁয়াজ কুচি
টমেটো কুচি
জিরে গুঁড়ো
গরম মশলা গুঁড়ো
টমেটো পিউরি
গরম জল
টক দই
স্বাদ অনুযায়ী লবণ
নার্গিস কোফতা তৈরির পদ্ধতি
১) প্রথমে একটা বাটিতে মাংসের কিমা, ভিজিয়ে রাখা পাউরুটি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা ও নুন ভালো করে মাখিয়ে নিন। এর সঙ্গে ডিম ফেটিয়ে ভালো করে মিশিয়ে নিন।
২) এর পর এক একটা সেদ্ধ ডিমের চারিদিকে মাংসের মিশ্রণটি লাগিয়ে দিন। সবকটা ডিমে মাংসের মিশ্রণ লাগানো হয়ে গেলে কিছুক্ষণ রেখে দিন ঢাকা দিয়ে।
৩) কড়াইতে তেল গরম করে ডিমগুলি ভেজে নিন। ভাজা ডিম লম্বালম্বিভাবে কেটে ফেলুন।
৪) আরেকটি প্যানে তেল গরম করে আদা, রসুন, পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে।
৫) তার মধ্যে টমেটো পিউরি, টমেটো কুচি, গরম মশলা ও নুন দিয়ে কষিয়ে নিন। মশলা কষানো হলে এক কাপ গরম জল দিয়ে রান্না হতে দিন।
৬) গ্রেভি ঘন হয়ে এলে টক দই দিয়ে দিন। আরও একটু রান্না করুন।
৭) এবার একটি পাত্রে গ্রেভি ঢেলে তার উপর ভেজে রাখা ডিমগুলি সাজিয়ে দিন। তার উপর দিয়ে পেঁয়াজ কুচি ও ধনে পাতা কুচি সাজিয়ে দিন। ব্যস, একেবারে রেডি নার্গিস কোফতা!
৮) রুটি, পরোটা অথবা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন নার্গিস কোফতা।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications