এই ভাবে রান্না করুন পাঁঠার মেটে চচ্চড়ি, আঙুল চাটবেন বাড়ির সবাই!

Posted By:

স্বাস্থ্য সচেতন যারা, তাদের অনেকেই এড়িয়ে চলেন রেড মিট। কিন্তু শরীরের পক্ষে যতটা ক্ষতিকর রেডমিট, ঠিক ততটাই উপকারী মেটে। মেটে এমনিতে খুবই পুষ্টিকর, তবে হজম হতে একটু বেশি সময় নেয়। তাই পরিমাণে অল্প খাওয়াই ভাল। যাদের ইউরিক অ্যাসি়ড আছে, তাদের না খাওয়াই ভাল। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সুস্বাদু মেটে চচ্চড়ির রেসিপি। ভাত, রুটি ও পরোটার সঙ্গে দারুণ লাগে মেটের এই পদটি। রেসিপি জেনে আজই বানিয়ে ফেলুন।

Mutton Liver Curry Recipe

উপকরণ

২৫০ গ্রাম পাঁঠার মেটে

পেঁয়াজ কুচি

তেজপাতা

রসুন বাটা

আদা বাটা

স্বাদ অনুযায়ী লবণ ও চিনি

টোম্যাটো কুচি

কয়েকটা চেরা কাঁচা লঙ্কা

হলুদ গুঁড়ো

জিরে গুঁড়ো

ধনে গুঁড়ো

লঙ্কা গুঁড়ো

গরম মশলা গুঁড়ো

সর্ষে তেল পরিমাণমতো

আরও পড়ুন : রেস্তরাঁ স্টাইলে মুর্গ জাফরানি টিক্কা এ বার বাড়িতেই বানান!

তৈরির পদ্ধতি

১) কড়াইতে তেল গরম করে চিনি ও তেজপাতা ফোড়ন দিন। চিনি লাল হয়ে এলে পেঁয়াজ কুচি দিয়ে দিন।

২) পেঁয়াজের রঙ পরিবর্তন হলে রসুন ও আদা বাটা দিয়ে নাড়তে থাকুন কিছুক্ষণ।

৩) এর পর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও সামান্য জল দিয়ে মশলাটা কষান ভাল ভাবে।

৪) কিছুক্ষণ মশলা কষানোর পর টোম্যাটো কুচি দিয়ে দিন। আরও কিছুক্ষণ মশলা কষিয়ে নিন।

৫) মশলা থেকে তেল ছেড়ে এলে মেটে ও কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিন। একটু পর পর ঢাকনা খুলে নাড়তে থাকবেন। এতে সামান্য গরম জল দিতে পারেন। ঢিমে আঁচে ঢাকা দিয়ে রান্না করুন।

৬) মেটে সেদ্ধ হয়ে এলে এক চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে একটু ফুটিয়ে নিন। তারপর গ্যাস বন্ধ করে দিন। ব্যস, তৈরি মেটে চচ্চড়ি!

৭) আপনি চাইলে ওপরে কুচানো ধনেপাতাও দিতে পারেন। গরম ভাত দিয়ে কিন্তু দারুণ খেতে লাগে এই মেটে চচ্চড়ি।

[ of 5 - Users]
Story first published: Thursday, December 1, 2022, 20:21 [IST]
X
Desktop Bottom Promotion