Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
রেস্তরাঁ স্টাইলে মুর্গ জাফরানি টিক্কা এ বার বাড়িতেই বানান! রইল প্রণালী
আট থেকে আশি, সকলেরই পছন্দের খাবারের তালিকায় প্রথমেই আসে চিকেন কাবাব অথবা টিক্কা। দোকান থেকে কিনে চিকেন টিক্কা হয়তো অনেকবারই খেয়েছেন। কিন্তু খুব সহজে কম সময়ে বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন মুর্গ জাফরানি টিক্কা। কী ভাবে? তার হদিশই দিলাম আমরা।

মুর্গ জাফরানি টিক্কা
উপকরণ
চিকেন ব্রেস্ট ৪ পিস
১টি ডিম
১ টেবিল চামচ রসুন বাটা
১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার
২ টেবিল চামচ কাজুবাদাম পেস্ট
১ চা চামচ কাঁচা লঙ্কা কুচি
স্বাদ অনুযায়ী লবণ
১ টেবিল চামচ আদা বাটা
লেবুর রস প্রয়োজনমতো
১/২ কাপ ফ্রেশ ক্রিম
১ টেবিল চামচ ধনেপাতা কুচি
কেশর
চিজ কিউব
আরও পড়ুন : মাছ, মাংস পছন্দ করেন না? ট্রাই করে দেখুন এই নিরামিষ কাটলেট
মুর্গ জাফরানি টিক্কা তৈরির পদ্ধতি
১) প্রথমে চিকেন ব্রেস্ট মাঝারি সাইজ করে কেটে ধুয়ে নিন।
২) একটি পাত্রে চিকেন, লেবুর রস, আদা বাটা, রসুনের পেস্ট এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভাল করে ম্যারিনেট করে ২ ঘণ্টা ফ্রিজে রেখে দিন।
৩) অন্য একটি পাত্রে ডিম দিয়ে ফেটিয়ে নিয়ে তাতে চিজ গ্রেট করে দিন এবং কর্ন ফ্লাওয়ার, কাজুবাদাম গুঁড়ো, ফ্রেশ ক্রিম, ২ টেবিল চামচ জলে ভেজানো কেশর, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি দিয়ে ভাল করে মেশান।
৪) এই মিশ্রণে চিকেনের পিসগুলো দিয়ে আরও একবার মাখিয়ে নিন।
৫) এবার চিকেনের পিসগুলো তন্দুর স্টিকে ঢুকিয়ে দিন। এরপর চুলায় বা গ্যাসে মাংসের উভয় পিঠ ভাল করে সেঁকে নিন। খেয়াল রাখবেন যাতে বেশি পুড়ে না যায়।
৬) রান্না হয়ে গেলে পুদিনা চাটনির সঙ্গে পরিবেশ করুন মুর্গ জাফরানি টিক্কা।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications