মুচমুচে মৌরলা মাছের পেঁয়াজি, গরম ভাতের সঙ্গে জমবে দারুণ!

Posted By:

মাছ-প্রিয় বাঙালির পাতে মাছের যে কোনও পদ পড়লেই পাত চেটেপুটে সাফ। এমন বাঙালি খুঁজে পাওয়া খুব দুষ্কর, যিনি মাছ পছন্দ করেন না। ছোটো, বড় যে কোনও মাছ হলেই হল, এক থালা ভাত চোখের নিমেষে সাবাড় হয়ে যাবে। মাছের চপ, কাটলেট আমরা প্রায়ই খাই। কিন্তু মৌরলা মাছের পেঁয়াজি খেয়েছেন কি কখনও? খুব সামান্য কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন এই পদটি। রইল প্রণালী।

Mourala Fish Pakora Recipe

মৌরলা মাছের পেঁয়াজি তৈরির উপকরণ

আধা কেজি মৌরলা মাছ

২ চা চামচ লঙ্কার গুঁড়ো

আদা ও পেঁয়াজের রস পরিমাণমতো

২ টেবিল চামচ লেবুর রস

১ টেবিল চামচ কাসুন্দি

২টো বড় সাইজের পেঁয়াজ কুচি

কাঁচা লঙ্কা কুচি

৪ টেবিল চামচ কর্নফ্লাওয়ার

৩ টেবিল চামচ চালের গুঁড়ো

পরিমাণমতো তেল

স্বাদমতো নুন

আরও পড়ুন : রেস্তোরাঁ স্টাইলের স্পাইসি রুই মাছ ভাজা, বানিয়ে ফেলুন আজই!

মৌরলা মাছের পেঁয়াজি তৈরির পদ্ধতি

১) মাছগুলি ভাল করে ধুয়ে নিন।

২) একটি পাত্রে মাছগুলি নিয়ে, তার সঙ্গে লঙ্কা গুঁড়ো, আদা ও পেঁয়াজের রস, কাসুন্দি, লেবুর রস এবং নুন মাখিয়ে নিন। মশলা মাখানো মাছ এক ঘণ্টা ফ্রিজে রেখে দিন।

৩) অন্য একটি পাত্রে কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি ভাল করে মিশিয়ে নিন।

৪) মশলা মাখানো মাছ পেঁয়াজের সঙ্গে ভাল করে মাখিয়ে নিন। প্রয়োজনে সামান্য জল দিতে পারেন।

৫) কড়াইতে তেল গরম করুন। তারপর মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে কড়া করে ভেজে ফেলুন। ব্যস, তাহলেই তৈরি হয়ে যাবে মৌরলা মাছের পেঁয়াজি!

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion