Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
Moong Dal Halwa Recipe: সুজির হালুয়া তো প্রায়ই খান, এবার চেখে দেখুন মুগ ডালের হালুয়া
সুজির হালুয়া আমরা খেয়েই থাকি। তবে মুগ ডালের হালুয়া খেয়েছেন? না খেয়ে থাকলে একবার ট্রাই করতেই পারেন। আজ আপনাদের জন্য রইল মুগ ডালের হালুয়া রেসিপি। চলুন দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপি।

মুগ ডালের হালুয়া তৈরির উপকরণ
১ কাপ হলুদ মুগ ডাল
পরিমাণমতো ঘি
১ টেবিল চামচ সুজি
১ টেবিলচামচ বেসন
পরিমাণমতো চিনি
পরিমাণমতো জল
সামান্য কেশর
আধা চা চামচ এলাচ গুঁড়ো
এক মুঠো পেস্তা কুচি
এক মুঠো আমন্ড কুচি
এক মুঠো কাজুবাদাম কুচি
আধা কাপ খোয়া ক্ষীর
আরও পড়ুন: মুগ ডাল দিয়ে নতুন খাবারের স্বাদ পেতে চান? বানিয়ে ফেলুন মুগলেট
মুগ ডালের হালুয়া তৈরির পদ্ধতি
১) মুগ ডাল খুব ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখুন ৪ ঘণ্টা।
২) মিক্সার গ্রাইন্ডারে ভেজা ডাল দিয়ে মিহি করে বেটে নিন।
৩) কড়ায় ঘি গরম করে সুজি আর বেসন দিয়ে ভাজুন, যতক্ষণ না হালকা সোনালি রং আসে।
৪) এবার তাতে ডাল বাটা দিয়ে খুব কম আঁচে নাড়তে থাকুন।
৫) নাড়তে নাড়তে ডালের গায়ে একটা সময় বাদামি রং আসবে, ক্রমশ বালি বালি হয়ে আসবে মিশ্রণটা।
৬) অন্য একটা পাত্রে পরিমাণমতো চিনি, পরিমাণমতো জল, কেশর, এলাচ গুঁড়ো দিয়ে ফোটাতে থাকুন।
৭) বেশ কিছুক্ষণ ফোটানোর পর চিনি গলে গেলে রসটা নামিয়ে ডালের মিশ্রণে ঢেলে দিন। নাড়তে থাকবেন ঘন ঘন, নাহলে পাত্রের তলায় লেগে যাবে।
৮) ডাল পুরো চিনির মিশ্রণটা শুষে নিলে নামিয়ে নিন। একেবারে শেষে বাদাম কুচি আর খোয়া ক্ষীর মিশিয়ে দিন ভালো করে। ব্যস তাহলেই তৈরি হয়ে যাবে মুগ ডালের হালুয়া!
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications