Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
বৃষ্টিভেজা বিকেলে চায়ের আড্ডা জমে উঠুক মিক্স ভেজ পকোড়ার সঙ্গে!
Mix Veg Pakoda Recipe in Bengali: বৃষ্টি পড়তেই মনটা কেমন যেন তেলেভাজার জন্য আনচান করতে থাকে। ঠাণ্ডা ঠাণ্ডা আবহাওয়ায় এক কাপ চা আর গরম গরম পকোড়া খাওয়ার মজাই আলাদা। আলু, পেয়াঁজের পকোড়া তো প্রায়ই খাওয়া হয়। এবার একটু নতুন স্বাদের পকোড়া চেখে দেখুন। ঘরে হরেক রকমের সবজি থাকলে তা দিয়েই বানিয়ে ফেলুন মিক্স ভেজ পকোড়া। দেখে নিন রেসিপি।
মিক্স ভেজ পকোড়ার উপকরণ
আধা কাপ পেঁয়াজ কুচি, আধা কাপ বাঁধাকপি কুচানো, আধা কাপ পালং শাক
কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, একটা আলু, ধনে পাতা কুচি, ১ চা চামচ
আদা ও রসুন বাটা, ২ টেবিল চামচ পাতিলেবুর রস, আধা কাপ বেসন, ৪ টেবিল
চামচ চালের গুঁড়ো, আধা চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ লঙ্কা গুঁড়ো,
১ চা চামচ সবজি মশলা, স্বাদমতো নুন, ভাজার জন্য সাদা তেল।

মিক্স ভেজ পকোড়া তৈরির পদ্ধতি
আলুর খোসা ছাড়িয়ে গ্রেট করে নিন। একটা বড় বাটিতে গ্রেট করা আলু,
বেসন, চালের গুঁড়ো, পেঁয়াজ কুচি, বাঁধাকপি কুচানো, পালং শাক কুচি,
কাঁচা লঙ্কা কুচি, পাতিলেবুর রস, ধনে পাতা কুচি, স্বাদমতো নুন, হলুদ
গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সবজি মশলা, আদা ও রসুন বাটা, সব একসঙ্গে নিয়ে
হাত দিয়ে মাখিয়ে নিন ভালো ভাবে।
কড়াইতে তেল গরম করতে বসান। পকোড়ার মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে গরম তেলে একের পর এক ছাড়তে থাকুন। সোনালী বাদামী করে ভেজে নিন। ব্যস, তৈরি হয়ে গেল মিক্স ভেজ পকোড়া। টমেটো সসের সঙ্গে পরিবেশন করুন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications