নামমাত্র তেলে বানিয়ে ফেলুন সুস্বাদু মেথি পরোটা, রইল রেসিপি

Posted By:

সুস্থ-সবল থাকতে গেলে রোজের ডায়েটে রাখতেই হবে বেশি করে সবুজ শাকসবজি। কিন্তু বাড়ির বাচ্চাদের হাজারও চেষ্টা করেও শাকসবজি খাওয়ানো যায় না। ফলে মায়েদের চিন্তা বাড়ে। ভিন্ন ভিন্ন উপায়ে শাক রান্না করে বাচ্চাকে খাওয়াতে হয়। আজ আপনাদের জন্য রইল মেথি শাক দিয়ে তৈরি পরোটার রেসিপি। খেতে সুস্বাদু, সেই সঙ্গে পুষ্টিও পাবে শরীর!

মেথি পরোটার উপকরণ

দুই কাপ আটা, পরিমাণমতো মেথি শাক, মাখন, বেসন ২ টেবিল চামচ, ১ চা চামচ থেঁতো করা আদা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য জোয়ান, সামান্য গোটা মৌরি, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণমতো জল, পরোটা ভাজার জন্য সাদা তেল।

Methi Paratha Recipe

মেথি পরোটা তৈরির পদ্ধতি

মেথি শাক বেছে জলে ধুয়ে ভাল ভাবে কুচিয়ে নিন। একটা বড় বাটিতে আটা নিন। এর মধ্যে বেসন, থেঁতো করা আদা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জোয়ান, গোটা মৌরি, কাঁচা লঙ্কা কুচি, এক চামচ সাদা তেল, লবণ এবং মেথি শাক কুচি দিয়ে ভাল ভাবে আটার সঙ্গে মিশিয়ে নিন। তারপর অল্প অল্প জল দিয়ে আটা মাখিয়ে নিন। আটা মণ্ডের গায়ে অল্প তেল মাখিয়ে ১৫ মিনিট ঢাকা দিয়ে রেখে দিন।

মিনিট পনেরো পর আটার মণ্ডটা আবার একটু ঠেসে নিন। লেচি কাটুন ছোটো ছোটো করে। এবার ময়দা ছড়িয়ে বেলে নিন পরোটার আকারে। তাওয়া গরম করে প্রথমে এক একটা পরোটা সেঁকে নিন। তারপর অল্প অল্প তেল ছড়িয়ে উল্টেপাল্টে ভেজে নিন পরোটাগুলো। সস, চাটনি বা রায়তার সঙ্গে গরম গরম পরিবেশন করুন মেথি পরোটা।

[ of 5 - Users]
Story first published: Thursday, September 7, 2023, 17:35 [IST]
X
Desktop Bottom Promotion