Masoor Dal Pulao Recipe: বাসন্তি পোলাও তো প্রায়ই খান, এবার চেখে দেখুন মসুর ডালের পোলাও!

Posted By:

পোলাও পছন্দ করেন না, এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল! বাড়িতে বা অনুষ্ঠানে সাধারণত বাসন্তি পোলাও রান্না হয়ে থাকে। তবে মসুর ডালের পোলাও খেয়েছেন কখনও? একদম অন্য স্বাদের এই পদটি পছন্দ হবে প্রায় সব ভোজন রসিকদেরই। এবার ট্রাই করে দেখুন মসুর ডালের পোলাও। দেখে নিন কী ভাবে বানাবেন-

Masoor Dal Pulao Recipe

মুসুর ডালের পোলাও তৈরির লাগবে

পরিমাণমতো বাসমতি রাইস

পরিমাণমতো মুসুর ডাল

পেঁয়াজ কুচি

টমেটো কুচি

আদা বাটা

কয়েকটা বড় এলাচ, লবঙ্গ

২টো শুকনো লঙ্কা

গোটা জিরে

২টো তেজ পাতা

১ চামচ হলুদ গুঁড়ো

২ কাপ নারকেল দুধ

১ কাপ বেরেস্তা

স্বাদ মতো লবণ

পরিমাণমতো ঘি

আরও পড়ুন: মুগ ডাল দিয়ে নতুন খাবারের স্বাদ পেতে চান? বানিয়ে ফেলুন মুগলেট

মুসুর ডালের পোলাও তৈরির পদ্ধতি

১) চাল ও ডাল এক ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন। তারপর ভালো করে জল ঝরিয়ে নিন।

২) প্যানে ঘি গরম করে তেজ পাতা, জিরে, লবঙ্গ, বড় এলাচ, শুকনো লঙ্কা, আদা বাটা, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে নাড়াচাড়া করে নিন কিছুক্ষণ।

৩) এর পর জল ঝরিয়ে রাখা ডাল দিয়ে কিছুক্ষণ রান্না করুন।

৪) এবার এতে নারকেলের দুধ দিয়ে মিশিয়ে দিন। মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রান্না করুন।

৫) এর পর চাল, চিনি, লবণ দিয়ে আঁচ কমিয়ে ঢেকে দিন। মাঝে মাঝে নেড়ে দেবেন। প্রয়োজনে হালকা গরম জল দিয়ে ঢেকে ঢেকে রান্না করুন।

৬) রান্না হয়ে গেলে নামানোর আগে উপর থেকে বেরেস্তা ও ঘি ছড়িয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন মুসুর ডাল পোলাও।

[ of 5 - Users]
Story first published: Monday, February 20, 2023, 23:23 [IST]
X
Desktop Bottom Promotion