রোজ শুধুই সেদ্ধ মুসুর ডাল? স্বাদ বদল করতে বানিয়ে ফেলুন মসুর ডালের কাবাব

Posted By:

নানা রকম ডালের মধ্যে মসুর ডাল বেশি জনপ্রিয়। কারণ অন্যান্য ডালের চেয়ে এতে প্রোটিনের পরিমাণ অনেক বেশি। কিন্তু প্রতিদিন সেই এক সেদ্ধ ডাল খেতে কারই বা ভালো লাগে! তাই স্বাদ বদল করতে এবার বানিয়ে ফেলুন মুচমুচে মসুর ডালের কাবাব। কেমন ভাবে তৈরি করবেন? দেখুন তার রেসিপি।

Masoor Dal Kebab Recipe

মসুর ডালের কাবাব তৈরির উপকরণ
এক কাপ মসুর ডাল, পেঁয়াজ কুচি, একটি ডিম, কাঁচা লঙ্কা কুচি, আদা ও রসুন গ্রেট করা, ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, ব্রেড ক্রাম্বস, নুন, ভাজার জন্য সাদা তেল।

মসুর ডালের কাবাব বানানোর পদ্ধতি
মসুর ডাল ভালো করে ধুয়ে রাখবেন। কড়াইতে তেল গরম করে গোটা জিরে ফোড়ন দিন। জিরে একটু ভাজার পর পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করুন। পেঁয়াজের রঙ হালকা পরিবর্তন হলে আদা ও রসুন থেঁতো করে দিয়ে দিন। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে মসুর ডাল দিয়ে মশলার সঙ্গে ভালো ভাবে মিশিয়ে নিন। এবার পরিমাণমতো জল দিয়ে ডাল সেদ্ধ হতে দিন। খুব বেশি জল দেবেন না। ডাল সেদ্ধ হওয়ার মতোই জল ব্যবহার করবেন।

ডাল সেদ্ধ হয়ে গেলে আরও মিনিট দু'য়েক নাড়াচাড়া করুন, যাতে ডালের মধ্যে থাকা অতিরিক্ত জল শুকিয়ে যায়। আঁচ নিভিয়ে ডাল ঠান্ডা হতে দিন। এর পর ডালের সঙ্গে পেঁয়াজ কুচি, একটি ডিম, কাঁচা লঙ্কা কুচি, আদা ও রসুন কুচি, ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, ব্রেড ক্রাম্বস আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিন।

এবার হাতে তেল মেখে ডালের মিশ্রণ থেকে ছোটো ছোটো বলের আকারে লেচি কেটে নিয়ে কাবাবের আকারে গড়ে নিন। কড়াইতে তেল গরম করে কাবাবগুলো এপিঠ-ওপিঠ ভালো করে ভেজে নিলেই তৈরি মসুর ডালের কাবাব!

[ of 5 - Users]
Story first published: Friday, May 5, 2023, 23:55 [IST]
X
Desktop Bottom Promotion