Mango Laddu Recipe: আমের লাড্ডু দিয়েই অতিথিদের মিষ্টি মুখ করান, রইল রেসিপি

Posted By:

আট থেকে আশি সকলেরই খুব প্রিয় ফল আম। তাই গরম কাল এমনিতে কারুর পছন্দ না হলেও, শুধুমাত্র আমের জন্যই মানুষ সারা বছর অধীর আগ্রহে গ্রীষ্মকালের অপেক্ষা করে থাকে। আম শুধু খেতে যেমন সুস্বাদু হয়, তেমনি আমের তৈরি যে কোনও খাবারও দারুণ টেস্টি হয়। এবার আপনার হেঁশেলেই বানিয়ে ফেলুন আমের লাড্ডু। আজকের আর্টিকেল থেকে দেখে নিন রেসিপি -

Mango Laddu Recipe

আমের লাড্ডু তৈরির উপকরণ

একটি বড় মাপের আম

দুই কাপ দুধ

আধ কাপ দুধের সর

এক কাপ নারকেল কোরা

পরিমাণমতো চিনি

কয়েকটা কাজুবাদাম

এক চা চামচ এলাচ গুঁড়ো

আরও পড়ুন : গরমে কিছু খেতে ইচ্ছে করছে না? মুখের স্বাদ ফেরাতে খান আমের পুডিং

আমের লাড্ডু তৈরির পদ্ধতি

১) প্রথমে আমের ধুয়ে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিন। মিক্সিতে আমের টুকরো দিয়ে ভাল করে পেস্ট করে নিন।

২) দুধ জ্বাল দিন ভাল করে। তারপর মিক্সিতে দুধ (দুধটা একটু ঠান্ডা করে নেবেন), নারকেল কোরা আর চিনি দিয়ে মিশ্রণ বানিয়ে সেটাও জ্বাল দিন। খুব ঘন করে জ্বাল দিতে হবে। মিশ্রণটি একেবারে ঘন হয়ে এলে তার মধ্যে আমের মিশ্রণটি দিয়ে ফোটাতে থাকুন।

৩) সবকটি উপকরণ একসঙ্গে না মেশা পর্যন্ত জ্বাল দিতে থাকুন। একেবারে আঠার মতো ঘন হয়ে এলে গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দিন।

৪) মিশ্রণটি ঠান্ডা হয়ে এলে সেখান থেকে অল্প অল্প করে নিয়ে ছোটো ছোটো লাড্ডুর আকারে গড়ে নিন।

৫) ওপরে কাজুবাদাম, এলাচ গুঁড়ো ছড়িয়ে দিন। ব্যস তৈরি আমের লাড্ডু!

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion