Malai Rui Recipe : জিভে জল আনা মালাই রুই, দেখে নিন বানানোর পদ্ধতি

Posted By:

বাঙালির মেনুতে মাছ থাকবে না, এ হতেই পারে না! প্রতিদিনই মাছের কোনও না কোনও পদ থাকা চাই-ই-চাই। তবে রোজ রোজ একঘেয়ে মাছের ঝোল-ঝাল খেতে কারুরই ভাল লাগে না। তাই আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি রুই মাছের নিত্যনতুন রেসিপি মালাই রুই। গরম ভাতের সঙ্গে এই পদটি এক্কেবারে জমে যাবে!

Malai Rui Recipe

উপকরণ

রই মাছের টুকরো ৫-৬ পিস

স্বাদমতো নুন

একটা টমেটো

আদা কুচি

২টো শুকনো লঙ্কা

আধা চা চামচ কালো জিরে

আধা চা চামচ হলুদ গুঁড়ো

আধা চা চামচ জিরে গুঁড়ো

আধা চা চামচ ধনে গুঁড়ো

আধা চা চামচ লঙ্কা গুঁড়ো

দেড় চা চামচ সাদা সর্ষে বাটা

পরিমাণমতো নারকেল দুধ

তৈরির পদ্ধতি

১) প্রথমে মাছগুলো ভাল করে ধুয়ে নুন, হলুদ মাখিয়ে রেখে নিন।

২) কড়াইতে তেল গরম করে টমেটো কুচি ও কিছুটা আদা কুচি দিয়ে ভাল করে ভেজে নিন। টমেটো হালকা গলে এলে গ্যাস বন্ধ করে নিন। আদা ও টমেটো ঠান্ডা করে সামান্য জল দিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নিন।

৩) কড়াইতে আরও একটু সর্ষে তেল দিয়ে মাছগুলো ভাল করে ভেজে তুলে নিন।

৪) ওই তেলেই শুকনো লঙ্কা ও কালো জিরে ফোড়ন দিন। একটু নাড়া চাড়া করে টমেটো ও আদার পেস্টটা দিয়ে দিন। মশলাটা ভাল মতো কষিয়ে নিন।

৫) এর পর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন ও সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নিন ভাল করে। এবার বেশ কিছুটা জল দিয়ে দিন। সমস্ত উপকরণ মিশিয়ে নিন।

৬) এর পর সর্ষে বাটা ও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা একটু ফুটিয়ে নিন। তারপর খুন্তি দিয়ে নাড়া চাড়া করুন। সর্ষে দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়লে তরকারি তেতো হয়ে যেতে পারে। তাই একটু পরেই নাড়বেন।

৭) কিছুক্ষণ ফোটানোর পর দিয়ে দিন পরিমাণমতো নারকেল দুধ। দুধটা ভাল ভাবে মিশিয়ে নিয়ে ভাজা মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিন।

৮) সবশেষে ধনে পাতা কুচি ছড়িয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিন। ব্যস, তৈরি হয়ে যাবে মালাই রুই!

[ of 5 - Users]
Story first published: Monday, August 29, 2022, 18:55 [IST]
X
Desktop Bottom Promotion