স্পিনাচ মাশরুম চিজি এগ স্যুফলে দিয়ে রবিবারের সকালটা বানান একটু স্পেশ্যাল

Posted By:
স্পিনাচ মাশরুম চিজি এগ স্যুফলে দিয়ে রবিবারের সকালটা বানান একটু স্পেশ্যাল
যে যাই বলুন না কেন রবিবারের সকালের ব্রেকফাস্ট টা একটু স্পেশ্যাল। লুচি আলুভাজা বা ডিম পাউরুটি সে তো চলতেই থাকবে। মাঝে মধ্যে একটু চেখে নিন না বিদেশী স্বাদ। বিদেশী কেতায় শুরু করুন রবিবারের সকালটা।

স্পিনাচ মাশরুম চিজি এগ স্যুফলে। নাম শুনেই বুঝছেন ডিম আছে। কিন্তু ডিমের সঙ্গে আর কী কী লাগবে চলুন দেখে নিই।

পরিবেশন- ৪ জনের জন্য
প্রস্তুতির সময় - ২০ মিনিট
রান্নার সময় - ২০ মিনিট

উপকরণ

  • ডিম- ৪টি
  • দুধ- ১ কাপ
  • ফ্রেশ ক্রিম- ২ টেবিল চামচ
  • পারমেসান চিজ- ৫০ গ্রাম (গ্রেট করা)
  • মাশরুম- ৬টি (অর্ধেক করে কাটা)
  • পালক- ১ আঁটি (কুঁচনো)
  • মাখন- ১ টেবিল চামচ
  • গুঁড়নো গোলমরিচ- ১ চা চামচ
  • ময়দা- ২ টেবিল চামচ
  • নুন- স্বাদমতো

প্রণালী

  • একটা পাত্রে মাখন নিয়ে গলিয়ে নিন। মাখন গলে গেলে তাতে ময়দা ও নুন নিন। ভাল করে তাড়াতাড়ি মিলিয়ে নিন মিশ্রণটা।
  • এতে দুধ দিয়ে ভাল করে নাড়াচাড়া করতে থাকুন। যতক্ষণটা মিশ্রণটা মোলায়েম ও ঘন হচ্ছে ততক্ষণ। ভাল করে নাড়িয়ে যান।
  • ৪টে ডিমের সাদা ও কুসুম আলাদা করে রাখুন।
  • কুসুমগুলির মধ্যে দুধের মিশ্রণের কিছুটা ঢালুন। হাল্কা হাতে ভাল করে মিশিয়ে নিন।
  • ডিমের মিশ্রণটা বাকি দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দিন।
  • এই মিশ্রণের মধ্যে মাশরুম, চিজ ও পালক মিশিয়ে নিন। পুরো মিশ্রণটি আলাদা সরিয়ে রেখে দিন।
  • ডিমের সাদা অংশ ও ক্রিম নিয়ে একটি বৈদ্যুতিক বিটারের সাহায্যে ভাল করে ফেটাতে থাকুন। যতক্ষণ না মিশ্রণটির পিক তৈরি হচ্ছে। অর্থাৎ চামচে করে তুললে যেন মাথা উঁচু হয়ে যায় মিশ্রণটির।
  • এবার ডিমের কুসুমের মিশ্রণটির সঙ্গে সাদা মিশ্রণটি হাল্কা হাতে মেশান। মিশে গেল এই মিশ্রণটা ডিমের সাদা অংশ দিয়ে তৈরি মিশ্রণটির মধ্যে পুরো ঢেলে মিশিয়ে দিন।
  • চারটি ছোট ছোট বেকিং কাপকে মাখন ও ময়দা লাগিয়ে গ্রিস করুন। তাতে মিশ্রণটা অর্ধেক করে ভর্তি করুন।
  • ১৯০ ডিগ্রি ফারেনহাইটে প্রিহিট করা আভেনে ১৭ থেকে ২০ মিনিট বেক করুন।
  • তৈরি আপনার স্পিনাচ মাশরুম চিজি এগ স্যুফলে।
[ of 5 - Users]
Story first published: Saturday, July 19, 2014, 11:14 [IST]
X
Desktop Bottom Promotion