Milk cake: মহাশিবরাত্রিতে মহাদেবের বিশেষ আশীর্বাদ পেতে নিজের হাতে বানিয়ে ফেলুন এই মিষ্টি!

Posted By: Bhagysree Sarkar

Milk cake: রাত পোহালেই মাহেন্দ্রক্ষণ। ইতিমধ্যেই শিবরাত্রির জোগাড়ে ব্যস্ত হয়ে পড়েছেন অনেকেই। মহাশিবরাত্রির (Mahashivratri) দিনটি ভগবান শিবের ভক্তদের জন্য বিশেষ। এদিন ভক্তরা উপবাস করে থাকেন। বিশেষ দিনে ভগবান শিবকে নৈবেদ্য হিসেবে নিবেদন করতে পারেন নিজের হাতে বানানো একটি মিষ্টি। এই মিষ্টি শুধু বানানোই সহজ নয়, খেতেও সুস্বাদু। আজ আমরা কথা বলছে মিল্ক কেক (Milk cake) নিয়ে।

এটি দুধ এবং চিনি দিয়ে তৈরি একটি বিশেষ মিষ্টি। যা খেতে খুবই সুস্বাদু সঙ্গে তৈরি হয় খুবই অল্প সময়ে। এখানে মিল্ক কেক তৈরির রেসিপি (Milk cake recipe) দেওয়া হল, আপনিও এটি ট্রাই করে দেখতে পারেন। দেখে নিন কী কী লাগবে-

milk cake

উপাদান-

  • দুধ - ১ লিটার
  • চিনি - ১/২ কাপ (স্বাদ অনুযায়ী)
  • ঘি - ১ চা চামচ
  • এলাচ গুঁড়ো - ১/২ চা চামচ
  • ড্রাই ফ্রুটস (কাজু, বাদাম, পেস্তা) - ২-৩ টেবিল চামচ (কাটা)
  • গুঁড়ো দুধ - ১/৪ কাপ
  • মধু - ১ চা চামচ
  • গোলাপ জল - ১/২ চা চামচ

Thandai: সামনেই মহাশিবরাত্রি, মহাদেবকে প্রসন্ন করতে বাড়িতেই বানিয়ে ফেলুন ঠাণ্ডাই!

পদ্ধতি-

  • প্রথমে একটি ভারী প্যানে দুধ ঢেলে ফুটতে দিন। দুধ মাঝে মাঝে নাড়তে থাকুন, যাতে পুড়ে না যায়। দুধ ফুটতে শুরু করলে, আঁচ কমিয়ে দিন।
  • এবার এতে দুধের গুঁড়ো যোগ করুন এবং ভালো করে মেশান। যাতে দুধ ঘন হতে শুরু করে। গুঁড়ো দুধের কেকের গঠন এবং স্বাদে এক অসাধারণ পরিবর্তন আনে।
  • এবার চিনি যোগ করুন এবং ভালো করে গলে যেতে দিন। এরপর এলাচ গুঁড়ো দিন, যা মিষ্টিতে একটা অসাধারণ সুবাস আনবে।
  • ক্রমাগত নাড়তে থাকুন এবং মিশ্রণটি ঘন না হওয়া পর্যন্ত রান্না করুন। দুধ অর্ধেক হয়ে ঘন হয়ে এলে, এতে ঘি যোগ করে ভালো করে মিশিয়ে নিন।
  • এবার কাটা ড্রাই ফ্রুটস যোগ করুন এবং মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিন। ড্রাই ফ্রুটস যোগ করলে মিষ্টির স্বাদ আরও বেড়ে যায়।
  • এবার মিশ্রণটি ভালোভাবে ঘন হয়ে পেস্টের মতো হয়ে গেলে, এটি একটি ঘি মাখানো থালি বা প্লেটে বের করে ছড়িয়ে দিন এবং সেট হতে দিন। আপনি এটি কিছু সময়ের জন্য ফ্রিজেও রাখতে পারেন, যাতে এটি ভালোভাবে জমে যায়।
  • আপনি চাইলে উপরে গোলাপ জল এবং মধু যোগ করতে পারেন। এতে মিষ্টিতে একটা ভিন্ন স্বাদ আসবে।

মিল্ক কেক পুরোপুরি সেট হয়ে গেলে, ছোট ছোট টুকরো করে কেটে নিন। এখন এটি ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদন করা এবং পরিবারের সাথে খাওয়ার জন্য প্রস্তুত।

[ of 5 - Users]
Story first published: Tuesday, February 25, 2025, 17:52 [IST]
X
Desktop Bottom Promotion