Healthy recipes: বিকেলের ছোট্ট খিদে মেটাতে বানিয়ে নিন এই স্যালাড, মুখরোচক হলেও স্বাস্থ্যকর!

Posted By: Bhagysree Sarkar

Healthy recipes: সন্ধ্যা হলেই চায়ের সঙ্গে একটু মুচমুচে 'টা' খেতে ইচ্ছে করে আমাদের। আর এই হালকা খিদেতে প্রায়ই আমরা তেলে ভাজা খাবার বা অস্বাস্থ্যকর খাবার খেয়ে থাকি। যা আমাদের স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো না। তাই চলুন আজ এমনই একটি স্বাস্থ্যকর কিন্তু মুখরোচক খাবারের সন্ধান এনেছি, যা আপনার মন কাড়বেই। এটি একটি হাই-প্রোটিন স্যালাড (High-protein salad), যা আমাদের সকলের জন্যই একট দারুণ বিকল্প। দেখুন রেসিপি-

উপাদান :

কাবলি ছোলা - ১ কাপ (সিদ্ধ)
পনির - হাফ কাপ (ছোট কিউব করে কাটা)
ছোলা - হাফ কাপ (সিদ্ধ)
শসা - ১টি (সূক্ষ্মভাবে কাটা)
টমেটো - ১টি (সূক্ষ্মভাবে কাটা)
ক্যাপসিকাম - হাফ কাপ (কুঁচি করে কাটা)
পেঁয়াজ - ১টি (সূক্ষ্মভাবে কাটা)
সবুজ ধনেপাতা - ২ চা চামচ (সূক্ষ্মভাবে কাটা)
লেবুর রস - ১ চা চামচ
অলিভ অয়েল - ১ চা চামচ
বিট নুন - স্বাদ অনুযায়ী
চাট মশলা - হাফ চা চামচ
গোলমরিচ গুঁড়ো - হাফ চা চামচ

Healthy recipes

ছবি সৌজন্য- pexels

পদ্ধতি:

. প্রথমে, একটি বড় পাত্রে সেদ্ধ ছোলা,কাবলি ছোলা এবং পনির নিয়ে নিন।
. এবার কাটা শসা, টমেটো, ক্যাপসিকাম এবং পেঁয়াজ যোগ করুন এবং ভালভাবে মেশান।
. উপরে লেবুর রস, অলিভ অয়েল, বিট নুন, চাট মশলা এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মেশান।
. এবার ৫ মিনিট এভাবে রেখে দিন, যাতে সব স্বাদ ভালোভাবে মিশে যায়।
. সবশেষে, উপরে টাটকা ধনেপাতা দিন এবং ঠাণ্ডা করে স্যালাড পরিবেশন করুন।

[ of 5 - Users]
Story first published: Wednesday, March 5, 2025, 11:00 [IST]
X
Desktop Bottom Promotion