Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
লোভনীয় এই কাবাব এখন বাড়িতেই বানিয়ে ফেলুন, রেস্তোরাঁয় যাওয়ার প্রয়োজনই থাকবে না!
Recipes
oi-Boldsky Desk
Posted By: Bhagysree Sarkar
বর্ষার সন্ধ্যায় একটু মুখোরচক খেতে কার না পছন্দ। তা যদি হয় আবার চিকেন তাহলে তো আর কথাই নেই। তবে এর সঙ্গে আরও একটি উপরি পাওয়া চিকেনের কাবাব।
এই পদ একবার বাড়িতে দেখুন। নামী দামি রেস্তোরাঁয় আর কাবাব খেতে মন চাইবে না। আজ এমনই মন মাতানো একটি কাবাবের রেসিপি নিয়ে হাজির আপনাদের সামনে। আজকের পদ মুর্গ পেশওয়ারি কাবাব। চলুন চটজলদি দেখে নেওয়া যাক রেসিপি-

কী কী লাগবে-
- বোনলেস চিকেন ব্রেস্ট- ৪০০ গ্রাম
- জল ঝরানো দই- ৩ টেবিল চামচ
- লেবুর রস- ২ চা চামচ
- ধনেপাতা ও পুদিনাপাতা- ১ কাপ
- মেথিপাতার কুচি- হাফ কাপ
- পালংশাকের কুচি- হাফ কাপ
- আদার টুকরো- ১ ইঞ্চি
- রসুন- ৮ কোয়া
- কাঁচালঙ্কার কুচি- ৫টি
- লাল লঙ্কার গুঁড়ো- হাফ কাপ
- ধনেগুঁড়ো- ২ চা চামচ
- গরমমশলার গুঁড়ো- ১ চা চামচ
- মাখন- ১ চা চামচ
- রান্নার তেল- ২ টেবিল চামচ
- নুন- স্বাদ অনুযায়ী
- বাঁশকাঠি
এবার দোকানের মিষ্টি নয়, বাড়িতেই বানিয়ে নিন সুস্বাদু ওড়িশা বিখ্যাত ছানাপোড়া!
কীভাবে বানাবেন-
- প্রথমে চিকেন ব্রেস্টটা খুব ভালো করে ধুয়ে নিন। মাঝারি আকারে কেটে নিতে হবে।
- এবার নুন, মাখন, লেবুর রস আর লাল লঙ্কার গুঁড়ো মাখিয়ে মাংসের টুকরোগুলোকে মিনিট ১৫ ঢেকে রেখে দিন।
- অন্যদিকে, মেথি পাতাগুলি মিহি করে কুচিয়ে সামান্য জলে ভাপিয়ে নিন। এবার সেই জল ফেলে ধনেপাতা, মেথিপাতা, পালংশাক, পুদিনাপাতা, আদা, রসুন, কাঁচালঙ্কা মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিন।এর মধ্যে দই আর বাকি সব মশলা মেশান।
- মিশ্রণটি ভালো করে ফেটিয়ে নিন, তারপর মাংসগুলি ম্যারিনেট করে রাখুন। অন্তত আধ ঘণ্টা রাখলেই হবে।
- অন্যদিকে স্বাভাবিক তাপমাত্রার জলে কাঠিগুলোকে ভিজিয়ে রাখুন ৫ মিনিটের জন্য।
- এবার সেই কাঠিগুলোতে তেল মাখিয়ে মুরগির টুকরোগুলো গেঁথে নিন। উপরে আরও একটু তেল ছড়িয়ে দিন।
- ৩৫০ ডিগ্রি ফারেনহাইটে ওভেন গরম করে নিন ৫ মিনিটের জন্য। এবার প্রায় ১৮ মিনিটের জন্য গ্রিল করে নিন।
- মনে রাখবেন, মাঝে মধ্যে কাবাব ঘুরিয়ে দিতে হবে, তাতে সব দিকটা ভালোভাবে সেঁকা হবে।
- সবটা ভালোমতো রান্না হয়ে গেলে নামিয়ে নিন।
- এবার একটি ট্রে-তে স্যালাড ও ধনেপাতা-পুদিনাপাতার চাটনি, লেবুর টুকরো দিয়ে পরিবেশন করুন।
Comments
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
[ of 5 - Users]
English summary
Make these delicious kebabs at home now, no need to go to a restaurant!
Story first published: Monday, July 29, 2024, 19:05 [IST]
Other articles published on Jul 29, 2024



Click it and Unblock the Notifications