Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
ঘরে থাকা উপকরণ দিয়ে গরমে বাড়িতেই বানিয়ে ফেলুন লাউয়ের হালুয়া, কীভাবে বানাবেন
লাউ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এই গরমে যদি আপনি নিত্যদিন লাউ খান তাহলে শরীর সুস্থ থাকবে। সেই সঙ্গে আপনার ত্বক আরোও উজ্জ্বল হবে। বারোমাসই বাজারে আমাদের লাউ পাওয়া যায়।
তবে অনেকেই কিন্তু লাউ খেতে চান না। যদিও লাউ খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। অনেকেই লাউয়ের তরকারি, লাউ সেদ্ধ খান। তবে আপনি কি কখনোও লাউয়ের হালুয়া খেয়েছেন, কীভাবে বানাবেন, জানুন।

- উপকরণ
লাউয়ের হালুয়া বানাতে কী কী লাগবে, দেখুন। তিনটি লাউ নেবেন, ১০ থেকে ১১ থেকে আখরোট নেবেন। এক কাপ দুধ নেবেন। স্বাদ অনুযায়ী চিনি নেবেন। এক টেবিল চামচ জাফরান নেবেন। সঙ্গে অবশ্যই ঘি নেবেন।
- কীভাবে বানাবেন
লাউয়ের খোসা ভালোভাবে ছাড়িয়ে নিন। তারপরে গ্রেটারের সাহায্যে ভালোভাবে লাউ টাকে ঘষে নিন। তারপর একটি সাদা কাপড়ে লাউটাকে দিয়ে ভালোভাবে তার জল ছেঁকে নেবেন। তারপর গ্যাস একটি পাত্র বসাবেন। তাতে সামান্য কিছু বাদাম দিন। তারপর সেটি ভালোভাবে ভেজে তুলে রাখুন। যতক্ষণ না বাদাম হালকা হালকা বাদামী হবে ততক্ষণ ভাজবেন।
তারপর সেই প্যানে ২ টেবিল চামচ ঘি দিন। তারপরে আপনি লাউ গুলোকে দিয়ে হালকা হালকা ভাজতে থাকুন। যতক্ষণ লাউ গুলোর জল শুকিয়ে যায় ততক্ষণ ভাজবেন। অন্তত ১৫ মিনিট আপনাকে এটি নাড়তে হবে।
তারপর সেই লাউগুলোতে আপনি দুধ দিয়ে দেবেন। তারপর ভালো করে দুধের সঙ্গে লাউ গুলোকে নাড়তে থাকুন। যতক্ষণ না নাড়তে নাড়তে দুধ কমে আসছে ততক্ষণ এটি নাড়বেন। তারপর তাদের স্বাদমতো চিনি দিয়ে দিন। তাহলেই তৈরি হয়ে যাবে আপনার লাউয়ের হালুয়া। তাতে সামান্য পরিমাণ আখরোট দিয়ে দিন। তাতে সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো দিয়ে দিন। তারপর লাউয়ের হালুয়া প্লেটে দিয়ে উপর দিয়ে কাজু কিশমিশ, পেস্তা দিয়ে প্লেটে পরিবেশন করুন। এটি খেতেও কিন্তু অসাধারণ।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications