Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
এই গরমে চটজলদি বাড়িতেই বানিয়ে ফেলুন রিফ্রেসিং স্মুদি
তীব্র গরমের দাবদাহে একটু স্বস্তি দেয় যেকোনও ঠান্ডা পানীয়। তারই মধ্যে যদি হয় স্মুদি, তাহলে তো কোনও কথাই নেই। স্মুদি হল সঠিক ফল এবং সবজির সংমিশ্রণে বানানো একটি সহজ পানীয়। এই পানীয় যেমন চটজলদি হয়, তেমনই হয় সুস্বাদু।
হাতে থাকা ১০ মিনিটই যথেষ্ট একটি অতি সুস্বাদু ও লোভনীয় স্মুদি বানানোর জন্য। আপেল, অ্যাভোকাডোস, স্ট্রবেরি এবং পালং শাকের মতো বসন্তের ফল ও সবজিগুলি দিয়ে বানালেই হবে এই স্মুদি। বসন্তের মরসুমে আপনাকে পরমতৃপ্তি দেবে এই পানীয়।

১. ক্রিমি স্ট্রবেরি স্মুদি
এই স্মুদিটি খুবই দ্রুত এবং সহজ। স্ট্রবেরি স্মুদির জন্য দরকার পাঁচটি উপাদান এবং হাতে মাত্র পাঁচ মিনিট। এতে আপনি যেকোনো মিষ্টি ছাড়া দুধ ব্যবহার করতে পারেন। আপনার পছন্দের দই এবং মধুও ব্যবহার করতে পারেন। এর মধ্যে অল্প ভ্যানিলা ফ্লেভার আপনার স্মুদিকে আরও স্বাদে অতুলনীয় করে তুলবে। প্রথমে, স্ট্রবেরি, দুধ, দই, মধু, এবং অল্প ভ্যানিলা ফ্লেভার ব্লেন্ডারে দিন। এরপর তা বেশ কিছুক্ষণ ব্লেন্ড করুন। ব্যস রেডি আপনার স্মুদি।
২. স্ট্রবেরি-আনারস স্মুদি
এই স্মুদির জন্য বাদাম দুধ, স্ট্রবেরি এবং আনারস ব্লেন্ড করুন। এটি আপনি ব্যস্ত সকালে তৈরি করতে পারেন। এর জন্য লাগবে, স্ট্রবেরি, কাটা তাজা আনারস, ঠাণ্ডা মিষ্টি ছাড়া বাদামের দুধ(প্রয়োজন মত), পিনাট বাটার। একটি ব্লেন্ডারে স্ট্রবেরি, আনারস, বাদাম দুধ এবং পিনাট বাটার একত্রিত করুন। মসৃণ হওয়া পর্যন্ত প্রক্রিয়াটি চালিয়ে যান। রেডি হয়ে গেলে সঙ্গে সঙ্গে পরিবেশন করুন।
৩. পালং শাক, পিনাট বাটার এবং কলা স্মুদি
পিনাট বাটার এবং কলা একটি ক্লাসিক কম্বো যা ট্যাঞ্জি প্রোবায়োটিক-সমৃদ্ধ কেফির যোগ করার সাথে আরও বেশি সুস্বাদু। এরজন্য লাগবে, পিনাট বাটার , পালং শাক, ঠান্ডা কলা ও মধু। প্রথমে, একটি ব্লেন্ডারে পিনাট বাটার, পালং শাক, কলা এবং মধু (যদি ব্যবহার করা হয়) যোগ করুন। মসৃণ হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।
৪. আনারস স্মুদি
কমলালেবুর রস রিফ্রেসিংস্মুদিতে বেশি ব্যবহার করা হয়। এটি খেতেও পছন্দ করেন অনেকেই। এরজন্য লাগবে, টাটকা আনারস, কমলালেবুর রস, ননফ্যাট ভ্যানিলা দই, জল ও বরফের টুকরো। প্রথমে একটি ব্লেন্ডারে আনারস, কমলালেবুর রস, দই, জল এবং বরফের টুকরো একত্রিত করুন। মসৃণ এবং ফেনা না হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন, এবার পরিবেশন করুন। এই স্মুদিগুলির কিছু বৈশিষ্ট্য রয়েছে। এগুলি একদিকে যেমন আপনাকে এই তীব্র গরমের দাবদাহ থেকে রক্ষা করবে, তেমনই আপনার স্বাস্থ্যের পক্ষেও এটি ভালো। পাশাপাশি আপনাকে ফ্রেশ অনুভবও করাবে।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications