Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
বিকেলের জলখাবারে বানিয়ে ফেলুন মুচমুচে ম্যাগি পকোড়া, দেখে নিন রেসিপি
আট থেকে আশি প্রায় সকলেরই পছন্দের খাবার ম্যাগি। ম্যাগি চটজলদি তৈরি করাও যায়, আবার স্বাদেও ভীষণ সুস্বাদু। তাই যেকোনও বয়সের মানুষই এই খাবারটি পছন্দ করেন! তবে ম্যাগি কেবল জল-মশলা দিয়েই যে তৈরি করা যায়, তা কিন্তু একেবারেই নয়। ম্যাগি দিয়ে পকোড়াও তৈরি করতে পারেন, যাকে বলে ম্যাগির পকোড়া। ম্যাগির মতো ম্যাগির পকোড়াও খুব কম সময়ে বানানো যায়। কীভাবে? দেখে নিন পদ্ধতি।

ম্যাগি পকোড়া তৈরির উপকরণ
একটা মাঝারি সাইজের ম্যাগি প্যাকেট
ম্যাগি মশলা
বাঁধাকপি, পিঁয়াজ, ক্যাপ্সিকাম কুচি এক কাপ
আধা কাপ ধনে পাতা কুচি
স্বাদমতো নুন
পরিমাণমতো জল
দেড় টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো
২ টেবিল চামচ সুজি
২ টেবিল চামচ বেসন (দরকার পড়লে পরে আরও নিতে পারেন)
পরিমাণমতো তেল
আরও পড়ুন : বিকেলের আড্ডা জমিয়ে তুলতে চায়ের সঙ্গে থাকুক মুচমুচে বাঁধাকপির পকোড়া, দেখে নিন রেসিপি
ম্যাগি পকোড়া তৈরির পদ্ধতি
১) প্রথমে প্যাকেট থেকে ম্যাগি বার করে, জল ও ম্যাগি মশলা দিয়ে রান্না করে নিন। জল একেবারে শুকিয়ে দেবেন।
২) ম্যাগি ঠান্ডা হলে তাতে বাঁধাকপি-পিঁয়াজ-ক্যাপ্সিকাম কুচি, ধনে পাতা কুচি, নুন, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, সুজি, বেসন দিয়ে ভাল করে মেশান। তাতে একেবারে অল্প পরিমাণে জল দিয়ে আরও ভাল করে মেশান
৩) এবার গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করতে দিন। তেল ভাল মতো গরম হলে তাতে অল্প অল্প করে পকোড়ার আকারে ম্যাগির পুর দিতে থাকুন।
৪) মাঝারি আঁচে ভাল ভাবে ভাজুন। গোল্ডেন ব্রাউন হয়ে আসলে নামিয়ে নিন। তারপর সসের সাথে পরিবেশন করুন ক্রিস্পি ম্যাগি পকোড়া।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications