Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
ম্যাগি তৈরিতে আনুন ট্যুইস্ট, বানিয়ে ফেলুন ম্যাগি ডোনাট! রইল রেসিপির হদিশ
ম্যাগি এমন একটা খাবার যা বাচ্চা থেকে বয়স্ক সকলেরই পছন্দ। চটপট তৈরিও করা যায়। আর, এর স্বাদও অসাধারণ। ইন্সট্যান্ট খাবারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ডিশ এটাই। তাড়াহুড়োর সময় পেট ভরাতে দারুণ কাজে আসে ম্যাগি। তবে ম্যাগি যে শুধু সেদ্ধ করেই খাওয়া যায় তা কিন্তু নয়, আরও অনেক ডিশ বানানো যায় ম্যাগি দিয়ে। আজ আমরা আপনাদের জন্য ম্যাগির এক অনন্য রেসিপি নিয়ে হাজির। একবার ট্রাই করে দেখতেই পারেন আপনি।

ম্যাগি ডোনাট তৈরির উপকরণ
২ প্যাকেট ম্যাগি
ময়দা পরিমাণমতো
বিনস কয়েকটা
ক্যাপসিকাম
পেঁয়াজ কুচি
ধনে পাতা কুচি
আধ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো
ব্রেড ক্রাম্বস
স্বাদমতো নুন
পরিমাণমতো সাদা তেল
পরিমাণমতো জল
আরও পড়ুন : বিকেলের জলখাবারে বানিয়ে ফেলুন মুচমুচে ম্যাগি পকোড়া, দেখে নিন রেসিপি
ম্যাগি ডোনাট তৈরির পদ্ধতি
১) ম্যাগি নুডলস ভাল করে গুঁড়ো করে নিন।
২) প্যানে ৩ কাপ জল দিন। জল ফুটে উঠলে গুঁড়ো করা ম্যাগিগুলো দিয়ে সেদ্ধ হতে দিন। এই সময় ভুলেও ম্যাগি মশলা দেবেন না।
৩) ম্যাগি সেদ্ধ হলে জল ঝরিয়ে বাটিতে রাখুন।
৪) এবার সেদ্ধ ম্যাগিতে পেঁয়াজ কুচি, বিনস কুচি, ক্যাপসিকাম কুচি, ধনে পাতা কুচি, ময়দা, নুন, লঙ্কা গুঁড়ো ও ম্যাগি মশলা দিয়ে ভাল করে মাখিয়ে নিন।
৫) হাতে সামান্য তেল মেখে ম্যাগির মিশ্রণ থেকে পরিমাণমতো নিয়ে ডোনাটের আকার দিন।
৬) ব্রেড ক্রাম্বসের উপর এক একটা ডোনাট ভাল ভাবে কোট করে নিন।
৭) প্যানে পরিমাণমতো সাদা তেল গরম করতে দিন। তেল গরম হলে পরপর সব ডোনাট দিয়ে ভাজতে থাকুন।
৮) একেবারে মুচমুচে ও সোনালি বাদামী রঙের হয়ে এলে তেল ঝরিয়ে তুলে নিন।
৯) টমেটো কেচাপ বা পুদিনা চাটনির সঙ্গে পরিবেশন করুন ক্রিস্পি ম্যাগি ডোনাট।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications