Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
এই গরমে স্বস্তি পেতে খান লিচু-আদার শরবত, দেখুন তৈরির পদ্ধতি
গ্রীষ্মকালীন ফলের মধ্যে লিচু অন্যতম। এটি দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও তেমনই টেস্টি। আট থেকে আশি সকলেরই পছন্দের ফল এটি। জিভে জল আনা এই গরমের ফল শুধু আপনার স্বাদগ্রন্থিকে তৃপ্ত করে, তাই নয়। পাশাপাশি এটি আমাদের স্বাস্থ্যেরও অনেক উপকার করে! তীব্র গরমে এক বাটি লিচু বা এক গ্লাস লিচুর শরবত খাওয়া যেন এক স্বর্গীয় অনুভূতি। তাই আজ আপনাদের এক রকমের লিচুর শরবতের রেসিপি বলব, যা এই গরমে আপনাকে স্বস্তি দিতে পারে।

লিচু-আদার শরবত তৈরির উপকরণ
আটটি লিচু খোসা ছাড়ানো
আদা কুচি পরিমাণমতো
পুদিনা পাতা
গুড় (রস বা সিরাপ)
৫০০ এমএল ঠান্ডা জল
আইস কিউব চারটি
লিচু-আদার শরবত তৈরির পদ্ধতি
১) সর্বপ্রথমে একটি পাত্রে লিচুর শাঁস বের করে তার মধ্যে পুদিনা পাতা ও গুড় দিন।
২) এরপর তাতে ঠান্ডা জল দিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিন।
৩) ব্লেন্ড হয়ে গেলে তাতে আদার রস মিশিয়ে দিন। এরপর ওই মিশ্রণ অন্তত একঘণ্টা ফ্রিজে রাখতে হবে।
৪) এরপর গ্লাসে শরবত ঢেলে উপর থেকে পুদিনা পাতা আর গ্লাসের সাইডে লেবুর টুকরো লাগিয়ে দিতে পারেন। যারা একটু বেশি ঠান্ডা খান তারা এতে বরফের টুকরো দিয়ে খেতে পারেন।
৫) আপনি চাইলে এতে লেবুর রসও ব্যবহার করতে পারেন। গুড়ের বদলে মধুও ব্যবহার করা যেতে পারে।
আরও পড়ুন : Cucumber Smoothie Recipe : তীব্র গরম থেকে বাঁচতে পান করুন কিউকামবার স্মুদি, দেখুন কীভাবে বানাবেন
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications