Chingri Paturi Recipe : লাউ পাতায় চিংড়ি মাছের পাতুরি, বানিয়ে ফেলুন বাড়িতেই

Posted By:

স্টার্টার থেকে মেইন কোর্স, সব জায়গাতেই চিংড়ি এক্কেবারে হিট। চিংড়ির ভাপা, মালাইকারি, বাটি চচ্চড়ি-যেমন ভাবেই খাওয়া হোক না কেন, পেট ও মন দুই ভরে যায়। আজকের আর্টিকেলে চিংড়ি-প্রেমী বাঙালীদের জন্য রইল এক দুর্দান্ত রেসিপি। যার নাম লাউ পাতায় চিংড়ি মাছের পাতুরি। এই রেসিপিটি গ্রাম বাংলার ঠাকুমা দিদিমাদের আমলের। বাঙালীরা সাধারণত ইলিশ বা ভেটকি মাছের পাতুরিই খেয়ে থাকেন। এবার সেই দস্তুর ভেঙে বানিয়ে ফেলুন চিংড়ি দিয়ে পাতুরি। দেখে নিন রেসিপি -

Lau Pataye Chingri Paturi Recipe

চিংড়ি পাতুরি তৈরির উপকরণ

কয়েকটা লাউ পাতা

সাদা ও কালো সর্ষে বাটা

কয়েকটা কাঁচা লঙ্কা

মাঝারি সাইজের চিংড়ি মাছ ৭৫০ গ্রাম

নারকেল কোরা

টক দই

নুন, চিনি ও সর্ষে তেল পরিমাণমতো

হলুদ গুঁড়ো

আরও পড়ুন : কাতলার কালিয়া, কোর্মা তো অনেক খেলেন, এবার চেখে দেখুন মেথি কাতলা

চিংড়ি পাতুরি তৈরির পদ্ধতি

১) প্রথমে লাউ পাতাগুলি খুব সাবধানে ধুয়ে ফেলুন। চিংড়ি মাছগুলি ভাল করে ধুয়ে নেবেন।

২) সাদা ও কালো সর্ষে দুই ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন। তারপর জল থেকে ছেঁকে নিন।

৩) মিক্সিতে সর্ষে, কয়েকটা কাঁচা লঙ্কা, সামান্য জল ও নুন দিয়ে পেস্ট করে নিন।

৪) একটি বাটিতে নারকেল কোরা, সর্ষে-লঙ্কা বাটা, টক দই, হলুদ গুঁড়ো, চিনি, সর্ষে তেল দিয়ে ভাল করে মাখিয়ে নিন।

৫) এবার এই মিশ্রণে চিংড়ি মাছগুলি দিয়ে মাখিয়ে নিন। কয়েকটা কাঁচা লঙ্কা চিরে নেবেন।

৬) এবার লাউ পাতার ওপরে কিছুটা সর্ষে-চিংড়ির মিশ্রণ রাখুন। চিংড়ির ওপরে দু'টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবেন।

৭) তারপর লাউপাতা মুড়ে পরিষ্কার সাদা সুতো দিয়ে ভাল করে বেঁধে দিন।

৮) এবার কড়ায় কিছুটা সর্ষের তেল দিয়ে পাতুরিগুলো ভাপিয়ে ১০-১৫ মিনিট রান্না করুন। ব্যস, চিংড়ি পাতুরি একেবারে রেডি! গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

[ of 5 - Users]
Story first published: Saturday, November 26, 2022, 20:15 [IST]
X
Desktop Bottom Promotion