Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
লাউ রান্না করুন এই ভাবে, আঙুল চেটে খাবে বাড়ির সকলে!
লাউয়ের পুষ্টিগুণের কথা কারুরই অজানা নয়। লাউ পেট ঠান্ডা করে। বদহজম, অম্বলের মতো পেটের সমস্যা একেবারে নির্মূল করে। লিভারের সমস্যায়ও লাউ চমৎকার কাজ করে। এ ছাড়াও শরীরের আরও অনেক উপকার করে এই সবজি।
কিন্তু লাউ বেশিরভাগেরই অপছন্দের একটি সবজি। বিশেষত বাড়ির ছোটোরা একেবারেই খেতে চায় না। তবে যদি একটু অন্য রকমভাবে লাউ রান্না করতে পারেন, তাহলে কিন্তু চেটেপুটে খাবে সকলে! বানিয়ে ফেলুন লাউয়ের ডালনা। রইল রেসিপির হদিশ।

লাউয়ের ডালনার উপকরণ
একটা লাউ, মুগ বা মসুর ডাল, কয়েকটা বড়ি, কুমড়ো, কড়াইশুঁটি, আলু, এক
কাপ দুধ, তেল পরিমাণমতো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা
গুঁড়ো, পেঁয়াজ কুচি, রসুন কুচি, পাঁচফোড়ন, তেজপাতা।
লাউয়ের ডালনা বানানোর পদ্ধতি
লাউয়ের খোসা ছাড়িয়ে টুকরো করে নিন। তারপর সেদ্ধ করতে বসান। কড়াইতে
তেল গরম করে তেজপাতা আর পাঁচফোড়ন দিন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়লে
রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকুন। রসুন ও পেঁয়াজ ভাজা হলে
হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিন। এর
সঙ্গে সামান্য জল দিয়ে ভালো করে মশলা কষাতে থাকুন। মশলা কষানো হলে একে
একে দিন কেটে রাখা আলু, কুমড়ো ও কড়াইশুঁটি। অল্প পরিমাণ জল দিয়ে
মশলার সঙ্গে সবজিগুলো ভাল ভাবে মিশিয়ে নিন। ঢাকা দিয়ে সবজি সেদ্ধ হতে
দিন।
এবার ঢেলে দিন দুধ। ভাল করে মিশিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। ঝোলটা একটু টেনে গেলে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন লাউয়ের ডালনা।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications