পাতুরি মানেই কি শুধু ইলিশ কিংবা ভেটকি? বানাতে পারেন কই মাছ দিয়েও

Posted By:

পাতুরি বলতে প্রথমেই ইলিশ, ভেটকির কথা মাথায় আসে। তবে কই মাছ দিয়েও কিন্তু পাতুরি তৈরি করা যায়, জানেন সেটা? কই মাছের ঝাল, তেল কই তো প্রায়ই খান, এবার চেখে দেখুন কই পাতুরি। আপনার জন্য রইল রেসিপি।

Koi Paturi Recipe

কই পাতুরি তৈরির উপকরণ

৪টে কই মাছ

এক চা চামচ লঙ্কা গুঁড়ো

এক চা চামচ হলুদ গুঁড়ো

স্বাদমতো নুন

প্রয়োজনমতো সর্ষে তেল

এক টেবিল চামচ কালো সর্ষে বাটা

২ টেবিল চামচ পোস্ত বাটা

২ টেবিল চামচ সাদা সর্ষে বাটা

২ টেবিল চামচ নারকেল কোরা

২ টেবিল চামচ টক দই

কলা পাতা

আরও পড়ুন : ভেটকি বা ইলিশ নয়, এই নিরামিষ পাতুরির জাদুতে পাত হবে সাফ!

কই পাতুরি তৈরির পদ্ধতি

১) প্রথমে মাছগুলো ধুয়ে নিয়ে নুন, হলুদ মাখিয়ে রাখুন কিছুক্ষণ। কলা পাতা ছোটো ছোটো করে কেটে ধুয়ে গরম জলে ভাপিয়ে নেবেন।

২) একটি বাটিতে কিছুটা দই, নারকেল, পোস্ত বাটা, সাদা সর্ষে বাটা, কালো সর্ষে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন একসঙ্গে নিয়ে ফেটিয়ে নিন ভাল করে। তারপর এতে কিছুটা সর্ষে তেল দিয়ে ভাল করে মিশিয়ে নিন।

৩) এর পর এই মশলার সঙ্গে মাছগুলো মাখিয়ে ১৫ মিনিট ঢাকা দিয়ে রেখে দিন।

৪) এবার মশলা মাখানো মাছগুলি কলা পাতায় মুড়ে সুতো দিয়ে বেঁধে দিন।

৫) গ্যাসে প্যান বসান। প্যান গরম হলে তেল ব্রাশ করে নিন। এতে কলা পাতায় মোড়া কই মাছগুলি সাজিয়ে ঢাকা দিয়ে দিন। ১০ মিনিট পর সবকটি কলা পাতা উল্টে দেবেন। তারপর আরও ১০ মিনিট ঢাকা দিয়ে রান্না করুন।

৬) এর পর ঢাকনা খুলে আরও পাঁচ মিনিট উল্টেপাল্টে ভেজে নেবেন। গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দিন। তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন কই পাতুরি।

[ of 5 - Users]
Story first published: Tuesday, August 30, 2022, 19:34 [IST]
X
Desktop Bottom Promotion