ঝিঙে ভর্তাতেই নিমেষে সাবাড় হবে এক থালা ভাত, কী ভাবে রাঁধবেন? দেখুন রেসিপি

Posted By:

প্রতিদিন একই ধরনের খাবার খেয়ে বোর হয়ে উঠেছেন? নতুনত্ব কিছু ট্রাই করতে মন চাইছে? তাহলে একবার চেখে দেখতে পারেন ঝিঙে ভর্তা। আলু ভর্তা, বেগুন ভর্তা তো আমরা প্রায়ই খাই, এবার স্বাদ বদলাতে খান ঝিঙে ভর্তা। শুধু এই পদ দিয়েই এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন। তাহলে আর দেরি না করে জেনে নিন রেসিপি।

Jhinge Bharta Recipe

ঝিঙে ভর্তা তৈরির উপকরণ

২টো ঝিঙে

এক টেবিল চামচ রসুন বাটা

পরিমাণমতো কাঁচা লঙ্কা বাটা

একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচানো

এক চা চামচ হলুদ গুঁড়ো

এক চা চামচ লঙ্কা গুঁড়ো স্বাদ মতো

আধা চা চামচ কালো জিরে

২ টো শুকনো লঙ্কা

পরিমাণমতো সর্ষে তেল

স্বাদমতো নুন

আরও পড়ুন : লাউ তো অনেক খেলেন, এবার স্বাদবদল করতে বানান লাউ পাতার ভর্তা

ঝিঙে ভর্তা তৈরির পদ্ধতি

১) প্রথমে ঝিঙের মাথা ও লেজের অংশটা অল্প করে কেটে নিন। এবার খোসা ভাল করে ছাড়িয়ে ধুয়ে নিন।

২) এবার ঝিঙেগুলি ছোটো ছোটো টুকরো করে কেটে মিক্সারে বেটে নিন। বাটাটা যেন অবশ্যই মিহি হয়।

৩) কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে তাতে শুকনো লঙ্কা ও কালো জিরে দিন। ফোড়নটা ১০ সেকেন্ড মতো নাড়াচাড়া করে ভেজে নিন।

৪) এর পর কুচোনো পেঁয়াজ দিয়ে ভেজে নিন। এর মধ্যে দিয়ে দিন রসুন ও লঙ্কা বাটা। সমস্ত মশলা আরও ১-২ মিনিটের মতো কষিয়ে নিন।

৫) মশলা কষানো হয়ে গেলে ঝিঙের পেস্ট, স্বাদমতো নুন এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভাল করে সবকিছু মিশিয়ে নিন। আরও কিছুক্ষণ রান্না করে নিন। যতক্ষণ না ঝিঙের পুরো জল শুকিয়ে যাচ্ছে ততক্ষণ রান্না করুন।

৬) একটা সময় দেখবেন মিশ্রণটা আর কড়াইয়ে লেগে যাচ্ছে না, একটা ঘন মন্ড তৈরি হবে। এবার আঁচ বন্ধ করে নামিয়ে নিন। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ঝিঙে ভর্তা।

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion