Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
জেনে নিন মাত্র ১৫ মিনিটের এগ পোলাও রেসিপি
আজকের দ্রুতগতির যুগে চটজলদি রান্না করাই গৃহিনীদের কাছে সবচেয়ে বেশী প্রয়োজনীয়। এখন স্বামী, স্ত্রী দুজনেই কাজে বেরোন। সকালে যেমন তাড়া থাকে তেমনই বাড়ি ফিরেও রান্নাঘরে সময় কাটাতে কারওরই রোজ রোজ ভালো লাগে না।
তবে এর মধ্যে আবার ঝক্কিও রয়েছে। যত কম সময়ই লাগুক, খাবার যেন সুস্বাদু ও পুষ্টিকর হয়। নাহলে তা ছেলেমেয়েরও মুখে রুচবে না আর স্বামীও কড়া চোখে তাঁকাবে আপনার দিকে।

ফলে এমন কিছু রেসিপি দরকার যা দেরি করে অফিস থেকে বাড়ি ফিরেও আপনি চোখের নিমেষে বানিয়ে নিতে পারবেন।
আজ দেখে নিন কীভাবে মাত্র ১৫ মিনিটে বানাবেন সুস্বাদু এগ পোলাও। আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবেন রান্নাটি। তিনজনের জন্য পরিবেশন করা যাবে এটি।
যে যে উপকরণ লাগবে
- সেদ্ধ করা চাল
- ডিম - ২ টি
- পেঁয়াজ - ২ টি (কুচি কুচি করে কাটা)
- রসুন - ৪ টি কোয়া (কুচি করে কাটা)
- টম্যাটো - ২ টি (কুচি কুচি করে কাটা)
- কাঁচা লঙ্কা - ২ টি (কুচি কুচি করে কাটা)
- কড়াইশুঁটি - (১/৪ কাপ)
- হলুদ - ১/২ চা চামচ
- লাল লঙ্কার গুড়ো - ১ চা চামচ
- গোলমরিচ গুঁড়ো - ১ চা চামচ
- গরম মশলা গুড়ো - ১ চা চামচ
- ভাজা তিল - ১ চা চামচ
- পাতা নুন - স্বাদমতো
কীভাবে বানাবেন
- কড়াইতে তেল গরম করে নিন। পেঁয়াজ দিয়ে লাল না হওয়া পর্যন্ত ভাঁজতে থাকুন।
- এরপর কুচি করে কাটা রসুন দিয়ে দিন।
- কয়েক সেকেন্ড পর ডিম দুটিকে ফাটিয়ে কড়াইয়ে দিয়ে ভালো করে ভাজতে থাকুন।
- এরপর কড়াইশুঁটি, কাঁচালঙ্কা, টম্যাটো, পরিমাণমতো নুন, গোলমরিচ, হলুদ, লাল লঙ্কার গুড়ো কড়াইতে দিয়ে ৩-৪ মিনিট নাড়ুন।
- এরপর প্রথমেই সেদ্ধ করে রাখা চাল দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে তাতে গরম মশলা গুড়ো দিয়ে আর একটু নেড়ে নিন।
- কিছুক্ষণ নেড়ে সবকিছু ভালোভাবে মিশে গেলে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন।
টিপস
- এর মধ্যে আপনার পছন্দের সবজি দিয়েও এটিকে আরও পুষ্টিকর করে তুলতে পারেন।
- এছাড়া চিকেন সেদ্ধ করে খানিক ভেজেও এর মধ্যে দিতে পারেন, খেতে আরও সুস্বাদু হবে।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications