Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে খান ঝাল ঝাল চিংড়ির ভর্তা, জমে যাবে জাস্ট!
চিংড়ির যে কোনও পদই ভোজন রসিক বাঙালির বড় প্রিয়। মালাইকারি হোক অথবা চিংড়ি সর্ষে কিংবা চিংড়ির বাটি চচ্চড়ি, পাতে পড়লেই এক চওড়া হাসি ফুটে ওঠে। তবে, সেই চিরাচরিত মালাইকারি বা চচ্চড়ি না খেয়ে স্বাদ বদলের জন্য এবার অন্য রকমভাবে রান্না করুন চিংড়ি। বানিয়ে ফেলুন ঝাল ঝাল চিংড়ির ভর্তা। শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে চিংড়ির এই রেসিপি জাস্ট জমে যাবে!

চিংড়ির ভর্তা তৈরির উপকরণ
৫০০ গ্রাম চিংড়ি মাছ
১ টেবিল চামচ গোটা জিরে
২টি শুকনো লঙ্কা
পেঁয়াজ কুচি
কাঁচা লঙ্কা কুচি
রসুন কুচি
আদা কুচি
১ চা চামচ ধনে গুঁড়ো
১ চা চামচ জিরে গুঁড়ো
১ চা চামচ হলুদ গুঁড়ো
১ চা চামচ লঙ্কা গুঁড়ো
১ টেবিল চামচ লেবুর রস
ধনে পাতা কুচি
পরিমাণমতো সর্ষে তেল
স্বাদ অনুযায়ী নুন ও চিনি
আরও পড়ুন: ভাতের সঙ্গে খাওয়ার জন্য বানিয়ে ফেলুন পাঁচফোড়ন রুই, দেখে নিন রেসিপি
চিংড়ির ভর্তা তৈরির পদ্ধতি
১) চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে ফেলুন।
২) মিক্সিতে চিংড়ি মাছ, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন একসঙ্গে মিহি করে বেটে নিন।
৩) কড়াইতে সর্ষে তেল গরম করে গোটা জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিন। এ বার কড়াইতে চিংড়ি বাটা ঢেলে নাড়তে থাকুন।
৪) চিংড়ির পেস্ট একটু ভাজা ভাজা হলে দিয়ে দিন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং শুকনো লঙ্কা গুঁড়ো। আঁচ একটু কমিয়ে রাখবেন। নুন এবং চিনি দিয়ে দিন।
৫) কষাতে কষাতে মাছ থেকে তেল ছেড়ে এলে উপর থেকে ছড়িয়ে দিন ধনে পাতা কুচি। গ্যাস বন্ধ করে দিন।
৬) শীতের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন চিংড়ির ভর্তা।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications