আলু সয়াবিনের তরকারি আর ভাল লাগছে না? স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন সয়াবিনের মোগলাই কারি

Posted By:

সয়াবিনে আছে প্রচুর পুষ্টিগুণ। স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এই খাদ্য। সয়াবিন ভালো ভাবে রান্না করলে খেতেও কিন্তু দারুণ লাগে। এই শীতে নৈশভোজে রুটি বা পরোটার সঙ্গে পাতে পড়ুক সয়াবিন মোগলাই কারি। দেখে নিন কী ভাবে বানাবেন।

উপকরণ

২৫০ গ্রাম সয়াবিন, ২টো তেজপাতা, গোটা গরম মশলা, দেড় কাপ দুধ, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো পিউরি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে পাতা কুচি, এক চামচ ঘি, রান্নার জন্য সর্ষে তেল।

soyabean curry

প্রণালী

সয়াবিনগুলো গরম জলে ভাপিয়ে নিন। খেয়াল রাখবেন যাতে বেশি সেদ্ধ না হয়ে যায়। সয়াবিনগুলো ফুলে উঠলে জল থেকে তুলে রাখুন। হাত দিয়ে চিপে সয়াবিনের অতিরিক্ত জলটা বার করে দিন।

কড়াইতে তেল ও ঘি গরম করে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিন। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিন। ফোড়নের সুগন্ধ বেরোলে তাতে পেঁয়াজ বাটা দিন। পেঁয়াজ ভাজা হয়ে এলে টমেটো পিউরি দিয়ে দিন। খানিক নেড়েচে়ড়ে তাতে আদা বাটা ও রসুন বাটা দিয়ে নাড়তে থাকুন।

খুদের টিফিনে কী দেবেন ভাবছেন? সয়াবিন এবং সবজি দিয়েই বানিয়ে ফেলুন প্যানকেক!

আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে দিন। সামান্য জল দিয়ে মশলা কষাতে থাকুন। মশলা থেকে তেল ছেড়ে এলে ভাপিয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে দিন। মশলার সঙ্গে সয়াবিন ভালো করে মিশিয়ে নিন। তারপর তাতে ঢেলে দিন দুধ। দুধ ফুটে এলে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখুন। ঝোল কমে এলে উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন।

[ of 5 - Users]
Story first published: Friday, January 26, 2024, 16:13 [IST]
X
Desktop Bottom Promotion