Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
ফুলকপি দিয়ে রেঁধে ফেলুন কোর্মা, রইল রেসিপি
শীতের বাজারে ফুলকপির ছড়াছড়ি। ভাজা থেকে রোস্ট, সব রকমের রান্নাই সম্ভব এই মরশুমি সবজি দিয়ে। খিচুড়ি, পাঁচমিশালি তরকারি কিংবা মাছের ঝোলেও ফুলকপি দিলে মন্দ লাগে না। আজ শিখে নিন ফুলকপি কোর্মার রেসিপি।
উপকরণ
একটা ফুলকপি, টমেটো কুচি, আদা বাটা, কয়েকটা কাঁচা লঙ্কা, কড়াইশুঁটি, গোটা জিরে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোটা গরম মশলা, গরম মশলা গুঁড়ো, তেজপাতা, শুকনো লঙ্কা, কাজুবাদাম, চারমগজ, পোস্ত, স্বাদমতো নুন ও চিনি, তেল, ঘি।

প্রণালী
ফুলকপি কেটে গরম জলে নুন দিয়ে সামান্য ভাপিয়ে নিন। তারপর ভালো ভাবে জল ঝরিয়ে নিতে হবে। ওই ফুলকপিতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা ও সামান্য সরষের তেল মাখিয়ে রাখুন। কাজুবাদাম, চারমগজ, পোস্ত, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিন।
কড়াইতে তেল এবং ঘি গরম করে গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিন। একটু ভেজে নিয়ে টমেটো কুচি ও আদা বাটা দিয়ে নাড়তে থাকুন। টমেটো গলে গেলে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি, চারমগজ-পোস্ত বাটা দিয়ে দিন। মশলা কষতে থাকুন। মশলা থেকে তেল বেরোতে শুরু করলে ফুলকপির টুকরোগুলো দিয়ে দিন। মশলার সঙ্গে ফুলকপি মিশিয়ে নিন ভালো করে। তারপর পরিমাণমতো জল দিয়ে ঢাকনা চাপা দিন। মিনিট দশেক রান্না হতে দিন। গ্রেভি ঘন হয়ে এলে এবং ফুলকপি সিদ্ধ হয়ে গেলে উপর থেকে গরম মশলা গুঁড়ো আর ঘি ছড়িয়ে দিন। নাড়াচাড়া করে মিশিয়ে নিন ভালো ভাবে। ব্যস, তৈরি হয়ে গেল ফুলকপির কোর্মা!
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications