চিকেন দো পেঁয়াজা খেয়েছেন নিশ্চয়ই? এবার চেখে দেখুন কাতলা মাছের দো পেঁয়াজা

Posted By:

বাঙালির প্রিয় মাছের তালিকায় কাতলা মাছের স্থান ওপরেই। সপ্তাহে অন্তত একবার প্রায় সব বাঙালি বাড়িতেই কাতলা মাছের ঝোল, ঝাল, কালিয়া হয়েই থাকে। তবে কাতলার দো পেঁয়াজা খেয়েছেন কখনও? মাছ প্রিয় বাঙালির জন্য আজ আমরা নিয়ে এসেছি কাতলা মাছের অসাধারণ এই রেসিপি। তবে আর দেরি কেন? আজই বানিয়ে ফেলুন আর গরম গরম ভাতের সঙ্গে জমিয়ে খান কাতলা মাছের দো পেঁয়াজা।

How to make Bengali Style Katla Do Pyaza

কাতলা মাছের দো পেঁয়াজা তৈরির উপকরণ

৪-৫ পিস কাতলা মাছ

২টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি

১ টেবিল চামচ আদা রসুন বাটা

১ চা চামচ জিরে গুঁড়ো

সামান্য হলুদ গুঁড়ো

১ চা চামচ লঙ্কা গুঁড়ো

স্বাদ অনুযায়ী লবণ

কয়েকটা কাঁচা লঙ্কা

পরিমাণ মতো সর্ষের তেল

আরও পড়ুন: ভাতের সঙ্গে খাওয়ার জন্য বানিয়ে ফেলুন পাঁচফোড়ন রুই, দেখে নিন রেসিপি

কাতলা মাছের দো পেঁয়াজা তৈরির পদ্ধতি

১) মাছের পিসগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখুন।

২) কড়াইতে সর্ষে তেল গরম করে সবকটা মাছের পিস ভেজে নিন।

৩) ওই তেলেই পেয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ হালকা ভাজা হলে দিয়ে দিন আদা ও রসুন বাটা। কিছুক্ষণ ভাজার পর জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন ও সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষান।

৪) মশলা কষাতে কষাতে তা থেকে তেল ছেড়ে এলে ভাজা মাছগুলো দিয়ে দিন। এর পর অল্প জল দিতে হবে। কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিন কিছুক্ষণ।

৫) একটু পরে আঁচ বন্ধ করে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন কাতলা মাছের দো পেঁয়াজা।

[ of 5 - Users]
Story first published: Thursday, January 5, 2023, 23:15 [IST]
X
Desktop Bottom Promotion