Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
Hariyali Murgh Masala Recipe: এই রবিবার বানিয়ে ফেলুন হরিয়ালি মুর্গ মশালা, রইল সহজ রেসিপি
ছুটির দিনের মেনুতে চিকেন তো থাকেই! বাঙালি বাড়িতে গরম ভাত বা রুটির সঙ্গে সাধারণত চিকেনের ঝোল বা কষা অথবা চিলি চিকেন হয়ে থাকে। এবার একটু অন্য রকম চিকেন চেখে দেখুন। নতুন স্বাদের এই চিকেনের পদ নান, পরোটা, পোলাও, গরম ভাত-সব কিছুর সঙ্গেই জমিয়ে খেতে পারেন। তাহলে শিখে নিন রেস্টুরেন্টের মতো হরিয়ালি মুর্গ মশালা বানানোর সহজ পদ্ধতি।

হরিয়ালি মুর্গ মশালা তৈরির উপকরণ
এক কেজি মুরগির মাংস
পুদিনা পাতা ও ধনেপাতা
১ কাপ টক দই
১ কাপ নারকেল দুধ
২টো বড় সাইজের পেঁয়াজ
কাঁচালঙ্কা কয়েকটা
রসুন ও আদা বাটা
১ টেবল চামচ পাতিলেবুর রস
গোটা গোলমরিচ
গোটা গরম মশলা
২টো তেজপাতা
১ টেবিল চামচ জিরে গুঁড়ো
১ টেবিল চামচ ধনে গুঁড়ো
স্বাদ অনুযায়ী লবণ
পরিমাণমতো তেল
আরও পড়ুন: সন্ধ্যার জল খাবারে বানাতে পারেন নিরামিষ হরিয়ালি কাবাব, রইল প্রণালী
হরিয়ালি মুর্গ মশালা বানানোর পদ্ধতি
প্রথমে মুরগির মাংস ভালো করে ধুয়ে নিন।
পেঁয়াজ, পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, গোটা গোলমরিচ এক সঙ্গে বেটে নিন। এই পেস্টে লেবুর রস মেশান।
কড়াইতে তেল গরম করে ছোটো এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা ফোড়ন দিন।
ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে চিকেন দিয়ে দিন। কিছুক্ষণ ভালো করে ভাজুন।
এবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সামান্য জলে গুলে কড়াইতে ঢেলে দিন। মশলা ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নিন।
এর পর পেঁয়াজ, পুদিনা ও ধনেপাতার মিশ্রণটা কড়াইতে ঢেলে নাড়তে থাকুন। ভালো করে মিশিয়ে নুন দিয়ে দিন। ১০ মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দিন। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দেবেন। গ্রেভি শুকিয়ে এলে জল দিন প্রয়োজন মতো।
কষানো হয়ে গেলে দই ও নারকেলের দুধ দিয়ে দিন। মাঝারি আঁচে আরও ১০-১২ মিনিট রান্না করুন।
চিকেন সেদ্ধ হয়ে গ্রেভি মাখা মাখা হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন।
রুটি, পরোটা, নান, পোলাও বা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মুখরোচক হরিয়ালি মুর্গ মশালা।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications