Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
Hariyali Kebab Recipe : সন্ধ্যার জল খাবারে বানাতে পারেন নিরামিষ হরিয়ালি কাবাব, রইল প্রণালী
ছোটো-বড় সকলেরই পছন্দের খাবারের তালিকায় প্রথমেই আসে কাবাব। মাছ, মাংসের কাবাবই আমরা বেশি খেয়ে থাকি। কিন্তু পালং শাক দিয়ে তৈরি হরিয়ালি কাবাব খেয়েছেন কখনও? আমিষ কাবাব-কেও কিন্তু হার মানাবে এই নিরামিষ পদটি! চাইলে বাড়িতেই বানিয়ে নিতে পারেন। তাহলে দেখে নিন কী ভাবে বানাবেন নিরামিষ হরিয়ালি কাবাব।

হরিয়ালি কাবাব উপকরণ
২৫০ গ্রাম সেদ্ধ পালং শাক
কয়েকটা কাঁচালঙ্কা
২ চা চামচ ধনে গুঁড়ো
১ চিমটে জায়ফল গুঁড়ো
২৫০ গ্রাম ছোলার ডাল
দেড় চা চামচ ড্রাই ম্যাঙ্গো পাউডার
স্বাদ অনুযায়ী লবণ
১ কাপ বেসন
পরিমাণমতো সাদা তেল
হরিয়ালি কাবাব তৈরির পদ্ধতি
১) ছোলার ডাল অন্তত ৪-৫ ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন।
২) মিক্সিতে ভেজানো ছোলার ডাল, সেদ্ধ পালং শাক, ধনে পাতা, লবণ এবং কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিন।
৩) বাটিতে পালং শাকের এই পেস্ট বার করে নিন। এর সঙ্গে বেসন, ড্রাই ম্যাঙ্গো পাউডার, ধনে গুঁড়ো, জায়ফল গুঁড়ো দিয়ে ভাল করে মেখে নিন।
৪) এই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে কাবাবের আকারে গড়ে নিন।
৫) মাঝারি আঁচে তাওয়া বসিয়ে তাতে সামান্য তেল মাখিয়ে নিন। তাওয়া গরম হলে সব কাবাবগুলি দিয়ে ভাজতে থাকুন। কাবাবের উভয় দিক সোনালি বাদামি রঙের হয়ে গেলে নামিয়ে নিন। ব্যস, তাহলেই তৈরি হয়ে যাবে হরিয়ালি কাবাব। পছন্দের চাটনির সঙ্গে পরিবেশন করুন।
আরও পড়ুন : মাছ-মাংসের কাবাব তো অনেক খেলেন, এ বার চেখে দেখুন দই কাবাব
টিপস
১) মুচমুচে, ক্রিস্পি টেক্সচার দিতে কাবাব তৈরির সময় সুজি বা ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে ভাজতে পারেন।
২) কাবাব আরও সুস্বাদু করার জন্য এতে এক চিমটে গরম মশলা ও আদা-রসুনের পেস্ট যোগ করতে পারেন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications