Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
দুধের মধ্যে গুড় দিলেই কেটে যায়? কী ভাবে রাঁধবেন গুড়ের পায়েশ?
শীতে নতুন গুড় দিয়ে তৈরি পায়েশের স্বাদের কোনও তুলনা হয় না। সংক্রান্তির দিন হরেক রকমের পিঠের পাশাপাশি, গুড়ের পায়েশ খাওয়ার রেওয়াজ বহু পুরনো। তবে সমস্যা হল, দুধের মধ্যে গুড় মেশানো মাত্রই তা কেটে যায়। আপনিও যদি এমন বিপদে পড়েন, তাহলে কী হবে? চিন্তা নেই। একটি টোটকা জানলেই হবে সমস্যার সমাধান, আর পায়েশের স্বাদও হবে দুর্দান্ত।
গুড়ের পায়েশের উপকরণ
১/৪ কাপ বাসমতি চাল, এক লিটার দুধ, এক কাপ নলেন গুড়, কাজুবাদাম, কিশমিশ, ২টো তেজপাতা, ছোটো এলাচ।

রান্নার পদ্ধতি
গোবিন্দভোগ চাল ভাল করে ধুয়ে আধ ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন। তারপর ছাঁকনিতে ভালো ভাবে চালের জল ঝরিয়ে নিতে হবে। হাত দিয়ে চেপে চালগুলো একটু ভেঙে দেবেন। কড়াইতে দুধ জ্বাল দিতে বসান। দুধ ফুটতে শুরু করলে তাতে ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিন। এর সঙ্গে একটা তেজপাতাও দিতে হবে। ঘন ঘন নাড়াচাড়া করবেন।
দুধ ফুটে ফুটে ঘন হয়ে এলে জল ঝরানো চালটা দিয়ে দিন। ক্রমাগত হাতা দিয়ে নাড়তে থাকুন। কম আঁচে মিনিট পনেরো সময় নিয়ে চালটা সিদ্ধ করে নিতে হবে। এক চিমটে নুন মিশিয়ে দেবেন এতে।
এ বার ছোট একটি পাত্রে খানিকটা ঈষদুষ্ণ দুধ নিন। তার মধ্যে মেশান গুড়। দুধের মধ্যে গুড় ভালো করে মিশে গেলে কড়াইতে ঢেলে দিন। নাড়াচাড়া করতে থাকুন। পায়েশে গুড় মেশানোর সময় আঁচ বন্ধ করে রাখবেন। কারণ ফুটন্ত দুধে গুড় মেশালে দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই পদ্ধতিতে গুড় মেশালে কখনওই দুধ কেটে যাবে না।
খানিকক্ষণ নেড়েচেড়ে গুড় ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবার গ্যাস জ্বালান। মিডিয়াম আঁচে আরও মিনিট পাঁচেক রান্না করুন। ঘন হয়ে এলে কাজু ও কিশমিশ মিশিয়ে দিন এতে। আঁচ নিভিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন। ঠান্ডা হলে পরিবেশন করুন গুড়ের পায়েশ।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications