Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
ফ্রিজে চিংড়ি মাছ আছে? বিকেলে বানিয়ে ফেলুন মুচমুচে গোল্ডেন ফ্রায়েড প্রন
গরম গরম ধোঁয়া ওঠা চা বা কফির সঙ্গে সব সময় বিস্কুট খেতে কার ভাল লাগে বলুন তো! বরং মুচমুচে মুখরোচক ভাজাভুজি হলে পেট, মন দুই ভরে যায়। কিন্তু দোকান থেকে তো সব সময় কিনে আনা সম্ভব হয় না। ফ্রিজে যদি চিংড়ি মাছ থাকে, তা দিয়ে বানিয়ে ফেলুন ক্রিস্পি গোল্ডেন ফ্রায়েড প্রন।
তাছাড়া বিকেলবেলায় বাড়িতে হঠাৎ অতিথি এসে পড়লে, তাকে দেওয়ার জন্য যদি কিছুই না থাকে তাহলে চটজলদি বানিয়ে ফেলতে পারেন এই স্ন্যাক্স। জেনে নিন রেসিপি।

গোল্ডেন ফ্রায়েড প্রন এর উপকরণ
৫০০ গ্রাম মাঝারি মাপের চিংড়ি মাছ, স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণমতো
গোলমরিচ গুঁড়ো, এক কাপ ময়দা, ২টো ডিম, এক কাপ ব্রেড ক্রাম্বস, ভাজার
জন্য তেল।
গোল্ডেন ফ্রায়েড প্রন তৈরির পদ্ধতি
চিংড়ি মাছগুলোর খোসা ছাড়িয়ে ভাল ভাবে জলে ধুয়ে পরিষ্কার করে নিন। জল
ঝরিয়ে নেবেন। চিংড়িং মাথাগুলো বাদ দিয়ে দেবেন। একটা বাটিতে
চিংড়িগুলো নিয়ে, তাতে আধা চা চামচ গোলমরিচ গুঁড়ো ও নুন মাখিয়ে নিন।
আধ ঘণ্টা ঢাকা দিয়ে একপাশে রেখে দিন।
একটি পাত্রে ময়দা, গোলমরিচ গুঁড়ো আর নুন একসঙ্গে মিশিয়ে নিন। আরেকটা পাত্রে ডিম দু'টো ফেটিয়ে রাখুন। আরও একটা পাত্রে ব্রেড ক্রাম্বস, নুন এবং গোলমরিচ গুঁড়ো মাখিয়ে নিন।
এবার চিংড়িগুলো প্রথমে ময়দায় কোট করে নিন। তারপর ডিমের গোলায় চুবিয়ে নিয়ে, ব্রেড ক্রাম্বসে আবারও একবার কোট করুন। সবকটা চিংড়ি কোট হয়ে গেলে, একটা প্লেটে সাজিয়ে এক ঘণ্টা মতো ফ্রিজে রাখুন।
এর পর কড়াইতে তেল গরম করতে বসান। তেল গরম হলে ডুবো তেলে চিংড়িগুলো উল্টেপাল্টে সোনালী করে ভেজে নিন। টমেটো কেচাপের সঙ্গে পরিবেশন করুন মুচমুচে গোল্ডেন ফ্রায়েড প্রন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications