Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
ফলের চাট বানানোর প্রণালী
উত্তর ভারতে বিকেলের জলখাবার হিসেবে,ফলের চাট একটা অতি জনপ্রিয় খাওয়ার।ভিডিওতে দেখে নিন বানানোর পদ্ধতিটি।ছবি দেখে শিখে নিন,প্রতিটি ধাপ এটি বানানোর।
নানা রকমের ফল দিয়ে তৈরী ভারতীয় ফলের চাট খুব সহজে বানানো যায় বাড়িতে। পাঞ্জাব বা দিল্লী, এইসব এলাকার অতি জনপ্রিয় খাবার হল ফলের চাট। নিজের পছন্দের ফলের মিশ্রণে তৈরি এই চাটটি একটি অপৃর্ব খাবার। এর স্বাদ আরও জমে ওঠে, টক লেবুর রস,নুন ও চাট মশলার ছোঁওয়ায়। এই চটপটে টক মিষ্টি স্বাদটাই এর এক আলাদা জায়গা করে দেয়।
আমাদের এখানে,আমরা ব্যবহার করেছি কলা,আপেল,পেয়ারা,কিউয়ি,ন্যাশপাতি ও বেদানা। শুধু এমনি সময় নয়, উপোসের সময় এটা বানানো যেতেই পারে। উপোসের জন্য বানালে শুধু নুনের জায়গায় সোঁধক লবণ বা বীটনুন ব্যবহার করুন।
ফাইবার ও নানা স্বাস্থ্যের গুণে সমৃদ্ধ এই খাবারটি, বাচ্চা হোক বা বুড়ো, সবার জন্যই আদর্শ। একঘেঁয়ে স্যালাড নয়, চাট কথাটি শুনলেই বাচ্চারাও নেচে উঠবে। তাই ফলের চাট একটা লোভনীয় খাবার।
সোজা এবং চট করে বানানো যায় এই ফলের চাটটি। স্বাস্থ্য ও সময় বাঁচানো, দুটোই যদি করতে চান একসাথে, এটা একটা দারুণ উপায়। দেখে নিন ভিডিওটা ও তার সাথে দেখে নিন ছবিসহ নির্দেশসহ বিবরণ, কি করে বানাবেন এই ফলের চাট।

Recipe By: সৌম্যা শেখর
Recipe Type: জলখাবার
Serves: ৪ জন
-
কলা - ২টো
আপেল - ১টা
পেয়ারা - ১টা
বেদানা - ১/২
কিউয়ি - ১টা
ন্যাশপাতি - ১টা
লেবুর রস - ৪ চা চামচ
বীটনুন - স্বাদ অনুযায়ী
চাট মশলা - ১/২ চা চামচ
-
১.কলার খোসা ছাড়িয়ে সেটা গোল গোল টুকরো করে কাটুন।
২.আপেলটা অর্ধেক করুন। ভেতরের বীজগুলো ফেলে দিন। এরপর ছোট ছোট টুকরো করে কাটুন।
৩.পেয়ারার ওপর ও নিচের দিকটা কেটে বাদ দিন। তারপর পেয়ারাটা ছোট ছোট টুকরো করে কেটে নিন।
৪.বেদানাটা অর্ধেক করুন। এরপর একটা কাপে বীজগুলো ছাড়িয়ে রাখুন।
৫.কিউয়িটা খোসা ছাড়িয়ে একইভাবে ছোট ছোট টুকরো ককে নিন।
৬.ন্যাশপাতির ওপর এবং নীচটা কেটে বাদ দিয়ে, বাকিটা ছোট ছোট টুকরো করে নিন।
৭.সবকটি ফল কাটা হয়ে গেলে ফলগুলো একটা বড় বাটিতে মেশান।
৮.তারপর মেশান লেবুর রস।
৯.এবার দিন বীটনুন।
১০.চাট মশলা দিয়ে ভাল করে সব মেশান। এবার পরিবেশন করুন।
- 1. আপনার পছন্দের যে কোন ফল এতে দিতে পারেন। ইচ্ছা হলে চাটটি বানানোর সময় লঙ্কার গুঁড়ো বা গোল মরিচ মনেশাতে পারেন। এতে চাটটা আরও মশালাদার এবং খেতে দারুণ হবে। চাটের স্বাদ বাড়াতে এতে জিরের গুঁড়োও দিতে পারেন। কোন উৎসবের জন্য যদি না হয়, এমনি খেতে হলে এতে বীটনুনও দিতে পারেন।
- পরিবেশনের মাপ - ১ বাটি
- ক্যালরি - ১২০ ক্যালরি
- ফ্যাট - ০.৭ গ্রা
- প্রোটিন - ১.৬ গ্রা
- কার্বোহাইড্রেট - ২৪.১ গ্রা
- ফাইবার - ২.৭ গ্রা
বানানোর পদ্ধতি:
১.কলার খোসা ছাড়িয়ে সেটা গোল গোল টুকরো করে কাটুন।
২.আপেলটা অর্ধেক করুন। ভেতরের বীজগুলো ফেলে দিন। এরপর ছোট ছোট টুকরো করে কাটুন।
৩.পেয়ারার ওপর ও নিচের দিকটা কেটে বাদ দিন। তারপর পেয়ারাটা ছোট ছোট টুকরো করে কেটে নিন।
৪.বেদানাটা অর্ধেক করুন। এরপর একটা কাপে বীজগুলো ছাড়িয়ে রাখুন।
৫.কিউয়িটা খোসা ছাড়িয়ে একইভাবে ছোট ছোট টুকরো ককে নিন।
৬.ন্যাশপাতির ওপর এবং নীচটা কেটে বাদ দিয়ে, বাকিটা ছোট ছোট টুকরো করে নিন।
৭.সবকটি ফল কাটা হয়ে গেলে ফলগুলো একটা বড় বাটিতে মেশান।
৮.তারপর মেশান লেবুর রস।
৯.এবার দিন বীটনুন।
১০.চাট মশলা দিয়ে ভাল করে সব মেশান। এবার পরিবেশন করুন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.

Click it and Unblock the Notifications