Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
ভাপা-ঝোল ভুলে বাড়িতে বানান ইলিশের এই পাতুরি, এমন স্বাদের তুলনা নেই!
Recipes
oi-Boldsky Desk
Posted By: Bhagysree Sarkar
মাছের রাজা ইলিশ, একথা সকলেই জানি। প্রত্যেক বাঙালির কাছেই অত্যন্ত পছন্দের মাছ এই ইলিশ। ধোঁয়া ওঠা সাদা ভাত আর সাথে ইলিশের যে কোনও পদ, স্বাদ একেবারে লোভনীয়। ইলিশের নাম শুনলেই জিভে যেন জল আসে। ইলিশ মাছের একটি অন্যতম সেরা পদ ইলিশ পাতুরি। এর অতুলনীয় স্বাদ যদি না খেয়ে থাকেন তবে আপনার জীবন বৃথা।
বর্ষাকালে ইলিশ মাছের দেখা মিলবে শহরের ছোট থেকে বড় যেকোনও বাজারেই। দমেও সস্তায় পাবেন এই সময়। তাই আজই বানিয়ে ফেলুন এই মাছ। চলুন আজকে দেখে নেওয়া যাক খুব সহজে কীভাবে বানানো যায় জিভে জল আনা এই ইলিশ মাছের রেসিপি।

কী কী লাগবে-
- ইলিশ মাছ- ৪ টুকরো
- কুমড়ো পাতা- ৪ টুকরো
- টমেটো বাটা- হাফ কাপ
- ধনে পাতা বাটা- ১ টেবিল চামচ
- আদা বাটা- ১ চা চামচ
- রসুন বাটা- ১ চা চামচ
- পেঁয়াজ বাটা- ১ টেবিল চামচ
- নুন- স্বাদমতো
- কাঁচা মরিচ বাটা- স্বাদমতো
- তেল-পরিমাণমতো
ভাপা-সর্ষে ইলিশের একঘেয়েমি কাটান, বাড়িতে বানিয়ে নিন সুস্বাদু ইলিশের এই পদ!
কীভাবে বানাবেন-
- প্রথমেই ইলিশ মাছ কেটে ধুয়ে নিতে হবে। অন্যদিকে টমেটো বেটে একটি পাত্রে রাখুন। সঙ্গে ধনে পাতা ও কাঁচা লঙ্কা বাটাও আলাদা আলাদা পাত্রে রাখুন।
- একটি পাত্রে টমেটো, ধনে পাতা ও কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ বাটা নিয়ে মাখিয়ে নিন।
- এবার মাখানো উপকরণের মধ্যে ইলিশের টুকরোগুলিকে দিয়ে ভালো করে মাখিয়ে নিন।
- এরপর একটি করে কুমড়ো পাতা নিয়ে এরমধ্যে মাখানো মাছের একটি করে টুকরো দিয়ে ভালো করে পেচিয়ে দড়ি দিয়ে বেধে দিন। সুতো বা টুথপিক দিয়ে আটকে নিতে পারেন।
- প্রতিটি মাছকে এইভাবে বেধে নিয়ে ডুবো তেলে মিডিয়াম আঁচে ভাজুন। ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। আবার ভেতরের মাছও ঠিক মতো ভাজা হয়।
- ভাজা হলেই রেডি আপনার ভিন্ন স্বাদের ইলিশ পাতুরি। খুব সহজেই রান্না করুন সুস্বাদু এই ইলিশ পাতুরি। গরম গরম পরিবেশন করুন ভাত, পোলাও কিংবা খিচুড়ির সাথে।
Comments
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
[ of 5 - Users]
English summary
Forget Vapa Ilish, make this Ilish paturi at home, the taste is incomparable!
Story first published: Wednesday, July 10, 2024, 14:45 [IST]
Other articles published on Jul 10, 2024



Click it and Unblock the Notifications