Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
দুপুরে পাতে পড়ুক মুচমুচে মাছের ডিমের বড়া, দেখে নিন রেসিপি
বাঙালির খাদ্যতালিকায় বরাবরই মাছের স্থান সবার উপরে। কথাতেই রয়েছে, 'মাছে ভাতে বাঙালি'। মধ্যাহ্ন ভোজে মাছ ছাড়া ভাত খাওয়া, বাঙালিরা একদম ভাবতেই পারে না। এক থালা গরম ভাতের সঙ্গে মাছের কোনও না কোনও পদ চাই-ই-চাই। তবে শুধুই কি আর মাছ! মাছের ডিম দিয়েও দারুণ সব পদ রান্না করা যায়। বাঙালি রান্নায় বহু পদই রয়েছে, যা মাছের ডিম দিয়ে রাঁধা যায়। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মাছের ডিমের বড়া তৈরির রেসিপি। গরম ভাতের সাথে মাছের ডিমের বড়া একেবারে জমে যাবে!

উপকরণ
২০০ গ্রাম মাছের ডিম
একটা পেঁয়াজ কুচি
এক টেবিল চামচ বেসন
ধনে পাতা কুচি পরিমাণমতো
কয়েকটা কাঁচা লঙ্কা কুচি
১/৪ চা চামচ বেকিং সোডা
হাফ চা চামচ হলুদ গুঁড়ো
স্বাদমতো নুন
ভাজার জন্য তেল
আরও পড়ুন : বিকেলে বাড়িতে আত্মীয় আসবে? ঝটপট বানিয়ে নিন ভেটকি তাওয়া ফ্রাই, রইল রেসিপি
তৈরির পদ্ধতি
১) প্রথমে মাছের ডিমগুলো ভাল করে ধুয়ে নিন। এতে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, বেসন দিয়ে খুব ভাল করে মিশিয়ে নিন। তারপর বেকিং সোডা, নুন, ধনে পাতা কুচি দিয়ে আবার মেশান।
২) কড়াইতে পরিমাণমতো তেল গরম করুন। ব্যাটারে এই গরম তেল একটু দিয়ে মিশিয়ে নিন ভাল করে।
৩) এবার ব্যাটার থেকে অল্প অল্প করে নিয়ে গরম তেলে ছাড়তে থাকুন। ভাল করে ভেজে নিন বড়াগুলো।
৪) সবকটা বড়া ভাজা হয়ে গেলে প্লেটে সাজিয়ে নিন। সস ও কাসুন্দি সহযোগে পরিবেশন করুন মাছের ডিমের বড়া। গরম ভাতের সাথে খেতেও কিন্তু মন্দ লাগে না এই বড়া।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications