বাড়িতেই বানিয়ে ফেলুন ধাবা স্টাইল ডাল তড়কা! দেখে নিন রেসিপি

Posted By:

তড়কা উত্তর ভারতের খাবার হলেও, বাঙালীদের রান্নাঘরে কিন্তু পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে। রুটি, পরোটার সঙ্গে ডিম তড়কা বা মাংসের তড়কা পেলে আঙুল চেটে খায় বাঙালি। সাধারণত দোকান থেকে কিনে এনেই তড়কা খেতে অভ্যস্থ আমরা! অথচ বাড়িতেও খুব সহজেই বানিয়ে ফেলা যায় এই পদ। দেখে নিন বাড়িতে কী ভাবে বানাবেন ডিম তড়কা।

ডিম তড়কা তৈরির উপকরণ
তড়কা ডাল, ২টো ডিম, পেঁয়াজ কুচি, আদা ও রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা পাউডার, কসৌরি মেথি, ধনে পাতা কুচি, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণমতো তেল ও জল।

Egg Tadka Recipe

ডিম তড়কা বানানোর পদ্ধতি
একটি বাটিতে তড়কা ডাল ভিজিয়ে রাখুন ৩-৪ ঘণ্টা। তারপর প্রেশার কুকারে ভিজিয়ে রাখা তড়কার সঙ্গে পরিমাণমতো জল ও সামান্য নুন, হলুদ দিয়ে সেদ্ধ করে নিন।

কড়াইতে তেল গরম করে আদা ও রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি একটু ভেজে নিন। এর পর পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন। পেঁয়াজের রং পরিবর্তন হলে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিন। সামান্য জল দিয়ে মশলা কষান ভাল ভাবে। টমেটো কুচি দিয়ে দিন।

টমেটো নরম হয়ে এলে ডিম দু'টো ফেটিয়ে ঢেলে দিন। সামান্য নুনও দেবেন। মশলার সঙ্গে মিশিয়ে ডিমটা একেবারে ভাজা ভাজা করে নিন। এরপর সেদ্ধ করে রাখা তড়কা ডাল দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিন। সামান্য জল ঢেলে ঢাকা দিন। কিছুক্ষণ পর ঢাকনা খুলে গরম মশলা গুঁড়ো এবং কসৌরি মেথি হাতে ঘষে ছড়িয়ে দিন। খুন্তি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিন মশলাগুলো। ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। রুটির সঙ্গে পরিবেশন করুন ডিম তড়কা।

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion