Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
Egg Shakshuka Recipe: এবার ডিম দিয়ে বানান অন্য স্বাদের রেসিপি শাকশুকা, রইল প্রণালী
ব্রেকফাস্ট থেকে ডিনার, যে কোনও সময়ই ডিম এক্কেবারে হিট! বাচ্চা, বুড়ো সকলেরই পছন্দের খাবার ডিম। আর ডিম দিয়ে যে কোনও রান্নাও খুব সহজ। ডিম পুষ্টি সমৃদ্ধ একটি খাবার। বাঙালি বাড়ির হেঁশেলে ডিমের পদ নিত্য নৈমিত্তিক। এবার ডিমের ডালনা, অমলেট, ঝোল, পোচ বাদ দিয়ে একটু অন্য ভাবে ভাবুন। চিরদিনের চেনা ছকের বাইরে এসে খানিক অন্য রকম ভাবে ডিম দিয়ে বানান শাকশুকা। বাড়ির লোকজনকে তাক লাগাতে আজই বানিয়ে ফেলুন এই পদটি।

ডিমের শাকশুকা তৈরির উপকরণ
৪-৫টি ডিম
টমেটো পেস্ট পরিমাণমতো
১টি বড় পেঁয়াজ কুচি
১টি ক্যাপসিকাম কুচি
রসুন কুচি
গোটা জিরা ১ চা চামচ
শুকনো লঙ্কা গুঁড়ো
গোলমরিচ গুঁড়ো পরিমাণমতো
স্বাদ মতো নুন
ধনে পাতা কুচি
আরও পড়ুন: চিংড়ি নয়, ডিমের মালাইকারি খেয়েছেন কখনও? বানিয়ে ফেলুন আজই
ডিমের শাকশুকা তৈরির পদ্ধতি
১) প্রথমে কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভাজুন।
২) পেঁয়াজ নরম হয়ে এলে দিয়ে দিন রসুন কুচি ও ক্যাপসিকাম কুচি।
৩) কিছুক্ষণ ভাজার পর এতে টমেটো পেস্ট, গোটা জিরা, শুকনো লঙ্কা গুঁড়ো ও নুন দিয়ে মিশিয়ে নিন। তারপর গোলমরিচ গুঁড়ো দিয়ে নাড়তে থাকুন। মশলা ভালো করে কষান।
৪) মাঝারি আঁচে ১০-১৫ মিনিট রান্না করার পর, টমেটোর মাঝখানে গর্ত করে প্রতিটি গর্তে একটি করে ডিম ভেঙে দিন এবং ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে ডিম সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন।
৫) ডিম সেদ্ধ হলে ওপরে ধনেপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন ডিমের শাকশুকা।
আরও পড়ুন: পাতে থাক ডিমের এই নতুন রেসিপি, দেখুন এগ ভিন্ডালু তৈরির পদ্ধতি
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications