Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
চিংড়ি নয়, ডিমের মালাইকারি খেয়েছেন কখনও? বানিয়ে ফেলুন আজই
মালাইকারির নাম শুনলেই জিভে জল বাঙালির। প্রথমে চিংড়ির মালাইকারির কথাই মনে আসে। কিন্তু ডিমের মালাইকারি কোনওদিন ট্রাই করেছেন কি? আজই এই পদটি বানিয়ে চমকে দিন বাড়ির সকলকে। বাচ্চা থেকে বুড়ো, সবাই খাবে চেটেপুটে। তাহলে জেনে নিন কী ভাবে বানাবেন ডিমের মালাইকারি।

উপকরণ
৪টে ডিম
পেঁয়াজ কুচি
টোম্যাটো কুচি
কাজু বাদাম
চারমগজ
আদা ও রসুন বাটা
১ টেবিল চামচ হলুদ গুঁড়ো
১ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো
হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো
১ চা চামচ গরম মশলা গুঁড়ো
১ কাপ নারকেলের দুধ
স্বাদ অনুযায়ী লবণ ও চিনি
ফ্রেশ ক্রিম
সর্ষে তেল
আরও পড়ুন : চিংড়ির মালাইকারি আরও সুস্বাদু করে তুলুন এই পদ্ধতিতে, জানুন রেসিপি
তৈরির পদ্ধতি
১) ডিমগুলি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন।
২) সেদ্ধ ডিমের সঙ্গে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর সামান্য তেল দিয়ে মাখিয়ে রাখুন আধ ঘণ্টা।
৩) কড়াইয়ে তেল গরম করে ডিমগুলি হালকা ভেজে নিন।
৪) ওই কড়াইতেই আরও খানিকটা তেল দিয়ে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, কাজুবাদাম, চারমগজ দিয়ে হালকা ভেজে নিন। এই মিশ্রণটি ঠান্ডা করে মিক্সিতে মিহি করে বেটে নিতে হবে।
৫) এ বার তেল গরম করে আদা বাটা, রসুন বাটা এবং একে একে সব গুঁড়ো মশলা দিয়ে ভাল করে কষিয়ে নিন।
৬) মশলা থেকে তেল ছেড়ে এলে কাজুবাদাম ও চারমগজের মিশ্রণটা দিন। আরও কিছুক্ষণ কষিয়ে নিন।
৭) নারকেলের দুধ দিয়ে ফোটান কিছুক্ষণ। তারপর ভেজে রাখা ডিমগুলি দিয়ে দিন।
৮) ঝোল ঘন হয়ে এলে ফ্রেশ ক্রিম আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে আঁচ বন্ধ করে দিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ডিমের মালাইকারি।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications