ডিমের ভাজা-ঝোল ছেড়ে, এবার বানিয়ে ফেলুন সুস্বাদু এগ মাখানি, দেখে নিন রেসিপি

Posted By:

ডিম খেতে কে না ভালবাসে! ডিম সেদ্ধ থেকে শুরু করে অমলেট, ডিমের কারি, ডিম কষা, যেকোনও পদই পাতে পড়লে সেদিনের খাওয়ার একেবারে জমে ওঠে। তবে ডিমের এই সব পদ তো আমরা প্রায়ই খাই, তাই আজ আমরা আপনাদের একেবারে নিত্যনতুন একটি রেসিপি জানাব, যা একবার খেলে ভুলতে পারবেন না!

Egg Makhani Recipe

এগ মাখানি তৈরির উপকরণ

৪টে সেদ্ধ ডিম

এক চা চামচ মাখন

২ টেবিল চামচ ফ্রেশ ক্রিম

১ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো

১ চা চামচ ধনে গুঁড়ো

১/৪ টেবিল চামচ গোটা জিরে

পরিমাণমতো গরম মশলা পাউডার

আদা-রসুন পরিমাণমতো

একটা মাঝারি পিঁয়াজ কুচি

দুটো কাঁচালঙ্কা কুচি

দুটো টমেটো কুচি (খোসা ছাড়ানো)

স্বাদমতো লবণ ও গোলমরিচ গুঁড়ো

পরিমাণমতো ধনেপাতা কুচি

১ টেবিল চামচ ঘি

আরও পড়ুন : এবার বানিয়ে ফেলুন এগ বাটার মশালা, রইল রেসিপি

এগ মাখানি তৈরির পদ্ধতি

১) প্রথমে ব্লেন্ডারে আদা, রসুন, গোটা জিরে, কাঁচা লঙ্কা দিয়ে স্মুথ পেস্ট তৈরি করে নিন।

২) গ্যাসে প্যান বসিয়ে ঘি গরম করুন, তাতে পিঁয়াজ কুচি দিয়ে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজুন। এরপর আদা-রসুন পেস্ট দিয়ে নাড়ুন ভালভাবে।

৩) এবার টমেটো কুচি দিয়ে নাড়ুন ভালভাবে, যতক্ষণ না পর্যন্ত টমেটো ভাল করে গলে যাচ্ছে। সবকিছু ভাল করে ব্লেন্ড হয়ে গেলে চিলি পাউডার, গরম মশলা, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, নুন দিয়ে ভাল করে মেশান।

৪) তাতে এক কাপ জল দিয়ে নেড়ে মাঝারি আঁচে পাঁচ মিনিট মতো রান্না করুন। ওপরে তেল ভেসে উঠলে ডিমগুলো দিয়ে দিন। আরও পাঁচ মিনিট রান্না করুন কম আঁচে।

৫) ভালভাবে রান্না হয়ে গেলে ওপরে ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিন, তারপর মাখন দিয়ে, ধনে পাতা কুচি ছড়িয়ে দিন।

৬) ব্যস তৈরি এগ মাখানি! লাছা পরোটা, পরোটা বা রুটির সাথে গরম গরম সার্ভ করুন।

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion