Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
ডিম প্রেমীদের জন্য রইল ডিমের ডেভিল, দেখে নিন রেসিপি
ডিম আমাদের সকলেরই প্রিয় খাদ্য। ব্রেকফাস্ট লাঞ্চ, ডিনার, দিনের যেকোনও সময়েই ডিম এক্কেবারে সুপারহিট। আট থেকে আশি সকলেরই পছন্দের খাবার হল ডিম। তাই ডিম প্রেমীদের জন্য আজ আমরা নিয়ে এসেছি ডিমের ডেভিল রেসিপি। চটপট দেখে ঝটপট বানিয়ে ফেলুন আজই।

ছবি সৌজন্যে : Spicy World
উপকরণ
৪টি ডিম
২টি আলু
২০০ গ্রাম চিকেন কিমা
১ চা চামচ গরম মশলা গুঁড়ো
আধ চামচ হলুদ গুঁড়ো
লঙ্কাগুঁড়ো পরিমাণমতো
ভাজা মশলা পরিমাণমতো (এলাচ, দারুচিনি, লবঙ্গ, জিরে-ধনে একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিন)
পিঁয়াজ কুচোনো এক কাপ
৩ চা চামচ আদা-রসুন বাটা
ধনেপাতা কুচি
এক টেবিল চামচ ময়দা
এক কাপ ব্রেডক্রাম্ব
স্বাদমতো নুন
সাদা তেল পরিমাণমতো
স্বাদমতো গোলমরিচ
তৈরির পদ্ধতি
সর্বপ্রথমে ডিমগুলো সেদ্ধ করে নিন। সেদ্ধ ডিম ছাড়িয়ে সেগুলি দু'ভাগ করে কেটে নিন। তারপর চিকেন কিমা ও আলুও সেদ্ধ করে রাখুন।
তারপর কড়াইতে তেল গরম করে তাতে পিঁয়াজ ভাজুন। একটু ভাজা ভাজা হলে তার মধ্যে চিকেন কিমা ও সেদ্ধ করা আলু দিন। একটু নেড়ে তাতে সব মশলা দিন।
ভাল করে কষে নামিয়ে নিন। পুরটিতে ধনেপাতা ছড়িয়ে দিন।
পুরটি একটু ঠান্ডা হয়ে এলে পরিমাণমতো পুর নিয়ে সবকটি ডিমের চারপাশে দিয়ে দিন। একদম পুরু করে মাখিয়ে নিলেই একটা ডিম্বাকৃতি আকার আসবে।
এরপর ব্যাটারের জন্য আলাদা রাখা ডিমে ময়দা দিয়ে ফেটিয়ে নিন। তাতে ডেভিলগুলো ডুবিয়ে তার গায়ে ব্রেডক্রাম্ব লাগিয়ে দিন ভাল করে। এই অবস্থায় ফ্রিজে রাখুন এক ঘণ্টা।
এরপর কড়াইতে তেল গরম করে ভেজে নিন ভালভাবে।
তারপর নামিয়ে পরিবেশন করুন স্যালাড, কাসুন্দি ও টমেটো সসের সঙ্গে।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications