বেঁচে যাওয়া ব্যাটার না ফেলে এই ট্রিকস কাজে লাগান, দীর্ঘদিন ভাল থাকবে!

Posted By:

বিকেল হলেই ভাজাভুজি খাওয়ার ইচ্ছে বাড়ে। গরম গরম এক কাপ চায়ের সঙ্গে মনপসন্দ তেলেভাজা হলেই আর কিচ্ছু লাগে না! কিন্তু রোজ বাইরের খাবার খাওয়াও ঠিক নয়। তার চেয়ে বরং বাড়িতেই বানিয়ে নিতে পারেন পছন্দের খাবার। একবারে অনেকটা ব্যাটার বানিয়ে রাখলে রোজের খাটনিও অনেকটা কমে যাবে।

তবে ব্যাটার বানিয়ে রাখলেই চলবে না। সেটা টাটকা কী ভাবে থাকবে, সেই উপায়ও জানতে হবে। দীর্ঘ দিন কী করে ভালো রাখবেন ব্যাটার, রইল তারই কিছু টিপস।

how to store homemade batter

ব্যাটার ফ্রিজে রাখুন

রান্নার পরে যদি কিছুটা ব্যাটার বেঁচে যায়, তা হলে সেটা ফেলে দেবেন না। বরং একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে ঢুকিয়ে দিন। রেফ্রিজারেটরের ঠান্ডা তাপমাত্রায় ব্যাক্টেরিয়া, জীবাণু জন্মাতে পারে না। যার ফলে ব্যাটার দীর্ঘ সময় ভালো থাকবে। তবে ফ্রিজে এক থেকে দু'দিনের বেশি না রাখাই ভালো।

পরিষ্কার পাত্রে ব্যাটার প্রস্তুত করুন

শুধু উপকরণ নয়, যে পাত্রে ব্যাটার বানাচ্ছেন, সেটিও পরিষ্কার হওয়া জরুরি। তাহলেই ব্যাটার নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে না। দু-তিন দিন অনায়াসে সংরক্ষণ করতে পারবেন।

টাটকা উপকরণ ব্যবহার করুন

সর্বদা টাটকা এবং ভালো কোয়ালিটির উপকরণ দিয়ে ব্যাটার প্রস্তুত করুন। ব্যাটারে ব্যবহৃত উপকরণগুলি যেমন - চালের গুঁড়ো, ডাল, ময়দা, দই, বেসন, বেকিং সোডা যেন খুব পুরানো অথবা খারাপ না হয়। সদ্য কিনে আনা উপকরণ ব্যবহার করাই সবচেয়ে ভালো।

ডিপ ফ্রিজে রাখুন

ব্যাটার দীর্ঘ সময় টাটকা রাখতে আপনি তা ডিপ ফ্রিজেও রাখতে পারেন। একটা এয়ারটাইট কৌটোয় ব্যাটার ভরে ডিপ ফ্রিজে রেখে দিন। ফ্রিজের তাপমাত্রায় স্বাভাবিক ভাবেই তা জমাট বেঁধে যাবে। তবে খাবার বানানোর আগে বেশ কিছুক্ষণ বাইরে বার করে রাখলেই তা তরল হয়ে যাবে।

[ of 5 - Users]
Story first published: Tuesday, August 1, 2023, 18:04 [IST]
X
Desktop Bottom Promotion