বাড়িতেই বানান দোকানের মতো ম্যাঙ্গো কেক, দেখে নিন রেসিপি

Posted By:

আম অত্যন্ত সুস্বাদু একটি ফল। সব বয়সের মানুষই আম খেতে পছন্দ করে। তবে আম কেবল ফল হিসেবেই জনপ্রিয় নয়, আম দিয়ে তৈরি কেক, আইসক্রিম বা অন্যান্য খাবারও কিন্তু খেতে মন্দ লাগে না। তাই আজ আমরা আপনাদের জন্য ম্যাঙ্গো কেক-এর রেসিপি নিয়ে এসেছি। রান্নাঘরে থাকা সাধারণ কিছু জিনিস দিয়ে খুব সহজেই বানানো যায় এটি।

Mango Cake Recipe

ম্যাঙ্গো কেক তৈরির উপকরণ

এক কাপ আমের পাল্প

পরিমাণমতো চিনি

আধা কাপ তেল

এক চা চামচ ভিনেগার

আধা চা চামচ হলুদ ফুড কালার

দুই কাপ ময়দা

এক চামচ বেকিং পাউডার

১/৪ চামচ বেকিং সোডা

স্বাদ অনুসারে নুন

প্রেসার কুকারে কেক বেক করার জন্য নুন বা বালি

আরও পড়ুন : জিভে জল আনা তন্দুরি এগ, দেখে নিন রেসিপি

ম্যাঙ্গো কেক তৈরির পদ্ধতি

১) প্রথমে ব্লেন্ডারে আমের পাল্প এবং চিনি দিয়ে ভালভাবে মিশ্রিত করুন।

২) একটি বড় পাত্রে মিশ্রণটি বের করে তাতে ভিনেগার দিন। তারপর এতে তেল এবং হলুদ ফুড কালার দিয়ে মেশান।

৩) এবার এই মিশ্রণের মধ্যেই ময়দা, বেকিং সোডা এবং বেকিং পাউডার, নুন দিন। সমস্ত উপাদান ভালভাবে মিশ্রিত করুন। এবার এই মিশ্রণে দুধ দিয়ে মেশান। ভালভাবে মেশান, যাতে কোনও ডেলা না থাকে। একেবারে স্মুথ হবে। কাট অ্যাল্ড ফোল্ড মেথডে মেশান।

৪) প্রেসার কুকারে বেশ কিছুটা নুন দিয়ে ৫-১০ মিনিট প্রিহিট করে নিন। কুকারের ঢাকনার গ্যাসকেট ও হুইসেল খুলে ঢাকা দেবেন।

৫) এবার যে পাত্রে কেক বেক করবেন সেই পাত্রে বাটার পেপার বসিয়ে তার ওপর কেকের মিশ্রণটা ঢালুন। পাত্রটি হাত দিয়ে ধরে হালকা নাড়িয়ে সমান করে দিন চারদিক।

৬) তারপর পাত্রটি কুকারের মধ্যে বসিয়ে ঢাকা দিয়ে দিন। ৪৫ মিনিট বেক করুন।

৭) এবার পাত্রটি কুকার থেকে বের করে ঠান্ডা করে নিন। তারপর আলতো করে উল্টে কেকটি বার করুন। উপর থেকে পেপারটি সরিয়ে দিন।

৮) স্লাইস করে কেটে পরিবেশন করুন ম্যাঙ্গে কেক।

[ of 5 - Users]
Story first published: Saturday, July 3, 2021, 19:05 [IST]
X
Desktop Bottom Promotion