Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
বেঁচে যাওয়া বাসি ভাত দিয়ে বানিয়ে ফেলুন মজাদার ভাত ভাজা! রইল সহজ রেসিপি
Leftover Rice Recipe In Bengali: অনেক বাড়িতেই বাসি ভাত খাওয়া হয় না। আগের দিনের বেঁচে যাওয়া ভাতের স্থান হয় ডাস্টবিনে। তবে খাবার অপচয় করা খুব খারাপ বলে মনে করা হয়। একটু বুদ্ধি খাটালেই কিন্তু বাসি ভাত দিয়ে তৈরি করা যাবে মজাদার খাবার।
বাসি ভাত দিয়ে বানিয়ে ফেলুন ভাত ভাজা। আপনি ঠিক যেমনটা চান, তেমন ভাবেই বানাতে পারেন এই পদটি। এতে খাবার নষ্টও হবে না, বরং সুস্বাদু খাবারও খাওয়া যাবে। আপনাদের জন্য রইল ভাত ভাজার সহজ রেসিপি।

ভাত ভাজা তৈরির উপকরণ - ২ থেকে ৩ কাপ বাসি ভাত, ২টো ডিম, একটা পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো সামান্য, সামান্য হলুদ গুঁড়ো, সুইট কর্ণ, একটা গাজর, কয়েকটা বিনস, মটরশুঁটি, পরিমাণমতো তেল, স্বাদমতো নুন।
ভাত ভাজা তৈরির পদ্ধতি - প্রথমে গাজর, বিনস কুচিয়ে নিন। মটরশুঁটি ছাড়িয়ে নিয়ে সব সবজিগুলো ভালো করে জলে ধুয়ে ফেলুন। এবার কড়াইতে তেল গরম করে ডিম ফাটিয়ে ঝুরো ঝুরো করে ভেজে তুলে রাখুন। ওই তেলেই পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে নাড়াচাড়া করুন কিছুক্ষণ।
এর পর গাজর কুচি, বিনস কুচি, মটরশুঁটি, সুইট কর্ন দিয়ে ভাজতে থাকুন। এতে জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিন। ঢাকা দিয়ে সবজি সেদ্ধ করে নিন। সবজি সেদ্ধ হয়ে গেলে ভাত এবং ডিমের ঝুরি দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিন। কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিন। ব্যস তৈরি মুখরোচক ভাত ভাজা!
টিপস - আপনি চাইলে এতে অল্প একটু চিংড়ি মাছ ও চিকেন সেদ্ধ করেও দিয়ে দিতে পারেন। আর যারা নিরামিষ খান, তারা চাইলে পনির কুচিয়ে দিতে পারেন। স্বাদ আনতে ঘি বা মাখনও দিতে পারেন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications