Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
চিকেন মানচাও স্যুপ রেসিপি

প্রায় সব চাইনিস রেস্তোরাঁর মেনুকার্ডেই এই চিকেন মানচাও স্যুপ থাকে। চাইনিস খাবার শরীরের পক্ষেও ভাল। এই স্যুপে চিকেনের পাশাপাশি সবজি, মাসরুমের মতো পুষ্টিকর উপকরণও থাকছে আবার নুডলস-এর মতো মজাদার উপকরণ। ফলে বাচ্চা থেকে বুড়ো, স্বাস্থ্য সচেতন ব্যক্তি থেকে খাদ্য রসিক সবার পছন্দের তালিকাতেই থাকে এই মানচাও স্যুপ।
তাহলে আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবেন সুস্বাদু মজাদার চিকেন মানচাও স্যুপ।
পরিবেশন - ২ জনের জন্য
প্রস্তুতির সময় - ১৫ মিনিট
রান্নার সময় - ২০ মিনিট
ছবিতে দেখে নিন কীভাবে বানাবেন এই মজাদার রেসিপিটি।

উপকরণ (প্রথম ভাগ)
সিদ্ধ করে লম্বা করে কাটা মুরগীর মাংস - ১ কাপ
চিকেন স্টক - ৪ কাপ
কর্ণফ্লাওয়ার - ৪ টেবিলচামচ
ধনেপাতা - ১ টেবিল চামচ (মিহি করে কুচনো)
বাধাকপি - ২ টেবিল চামচ (মিহি করে কুচনো)
ক্যাপসিকাম - ২ টেবিল চামচ (মিহি করে কুচনো)
কাঁচালঙ্কা -২ টো (মিহি করে কুচনো)
মাসরুম - ২ টেবিল চামচ (মিহি করে কুচনো)
স্প্রিং অনিয়ন - ২ টেবিল চামচ (মিহি করে কুচনো)

উপকরণ (দ্বিতীয় ভাগ)
ফ্রেঞ্চ বিন - ২ টেবিল চামচ (মিহি করে কুচনো)
রসুন - ১ চা চামচ (কুচনো)
সোয়া সস - ১ টেবিল চামচ
আজিনোমোটো - ১ চুটকি
নুন - স্বাদ অনুযায়ী
তেল - ১ টেবিলচামচ
ক্রিসপি ফ্রায়েড নুডলস সাজানোর জন্য

প্রণালী (প্রথম ভাগ)
তেল গরম করুন এতে আদা, রসুন, লঙ্কা দিয়ে ২ মিনিট ভাজুন।
এতে সবজিগুলো, মাসরুম, গোলমরিচ, নুন ও ধনেপাতা দিয়ে ২ মিনিট আরও ভাজুন।
এতে সিদ্ধ করা মুরগীর মাংস দিয়ে দিন। ভাল করে একসঙ্গে রান্না করুন।
এতে চিকেন স্টক, সোয়া সস, নুন ও আজিনোমোটো দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
ফুটে উঠলে আঁচ কমিয়ে দিন।

প্রণালী (শেষ ভাগ)
অল্প একটু জলে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিন।
স্যুপের মধ্যে কর্ণফ্লাওয়ার মিশিয়ে ভাল করে মিশিয়ে আবার ফুটতে দিন। ঘন হয়ে এলে আঁচ বন্ধ করে দিন।
ফ্রায়েড নুডলস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications