Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
Butter Chicken Recipe: রেস্টুরেন্টের স্বাদ এখন বাড়িতেই, রুটি-পরোটার সঙ্গে জমে যাবে বাটার চিকেন
মুরগির মাংস যেমন ভাবেই রান্না করা হোক না কেন, স্বাদ একেবারে অতুলনীয়! চিকেন দিয়ে যে কত রকমের রান্না করা যায় তা গুণে শেষ হবে না। চিকেনের হরেক রেসিপির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল বাটার চিকেন (Butter Chicken)। রুটি, পরোটা, নান কিংবা পোলাও-এর সঙ্গে দারুণ লাগে চিকেনের এই পদ। কী ভাবে এই লোভনীয় পদ তৈরি করবেন দেখে নিন।

উপকরণ
৫০০ গ্রাম মুরগির মাংস (বোনলেস হলে ভালো)
১০০ গ্রাম মাখন
১টি পাতিলেবুর রস
১/২ কাপ টক দই
ছোটো এলাচ
১টি স্টার অ্যানিস
২-৩টি তেজ পাতা
পুদিনা পাতা ও ধনে পাতা বাটা
আদা ও রসুন বাটা
কাজুবাদাম বাটা
১ চামচ কাঁচা লঙ্কা বাটা
গরম মশলা গুঁড়ো
ধনে গুঁড়ো
জিরে গুঁড়ো
হলুদ গুঁড়ো
লঙ্কা গুঁড়ো
১ টেবিল চামচ ছাতু
গোলমরিচ গুঁড়ো
সামান্য ফুড কালার
পরিমাণমতো ঘি ও তেল
স্বাদমতো নুন
ফ্রেশ ক্রিম
৩-৪টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি
২-৩টি টমেটো কুচি
কয়েক কোয়া গোটা রসুন
১-২টো শুকনো লঙ্কা
স্বাদ অনুসারে কসৌরি মেথি
আরও পড়ুন: পোস্ত দিয়ে রেঁধে ফেলুন মুরগির মাংস, জমে যাবে মধ্যাহ্নভোজ!
তৈরির পদ্ধতি
১) মুরগির মাংস ভালো করে ধুয়ে তাতে ধনে পাতা বাটা, পুদিনা পাতা বাটা, কাজুবাদাম বাটা, টক দই, লেবুর রস, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, ঘি, গরম মশলা গুঁড়ো, নুন, ফুড কালার, পাতিলেবুর রস, ছাতু ও সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিন ভালো করে। তারপর দুই ঘণ্টা মতো ফ্রিজে রেখে দিন।
২) এবার মাংসের টুকরোগুলো গ্রিলারে দিয়ে ভালো করে এপিঠ-ওপিঠ গ্রিল করে নিন।
৩) কড়াইয়ে তেল ও মাখন গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা, ছোটো এলাচ, স্টার অ্যানিস ও দারুচিনি দিন। সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজ কুচি, আদা বাটা, কয়েক কোয়া রসুন, কাজুবাদাম বাটা, টমেটো কুচি আর কিছুটা মাখন দিয়ে নাড়াচাড়া করুন কিছুক্ষণ। তারপর পরিমাণমতো জল দিয়ে ঢেকে দিন।
৪) টমেটো গলে গেলে স্বাদ মতো নুন ও চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
৫) গ্রেভি থকথকে হয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা করুন। ঠান্ডা হলে মিক্সার গ্রাইন্ডারে মশলার মিশ্রণটা পেস্ট করে নিন।
৬) এবার মশলার মিশ্রণটা কড়াইতে ঢেলে ফোটান।
৭) তারপর একে একে সব কাবাবগুলো দিয়ে দিন।
৮) গ্রেভি বেশ গাঢ় হয়ে এলে আরও কিছুটা মাখন আর ফ্রেশ ক্রিম দিন।
৯) কসৌরি মেথি হাতে ঘষে দিয়ে দিন। কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করুন। ব্যস, তৈরি হয়ে যাবে বাটার চিকেন!
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications